আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

নর্থ ক্যারোলিনায় পরোয়ানা তামিল করতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৪ ০২:১৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৪ ০২:১৬:০১ পূর্বাহ্ন
নর্থ ক্যারোলিনায় পরোয়ানা তামিল করতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫
নর্থ ক্যারোলিনা, ৩০ এপ্রিল : আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে নর্থ ক্যারোলাইনার শার্লটে একটি বাড়িতে পরোয়ানা তামিল করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার কর্মকর্তা।
সোমবার এক সংবাদ সম্মেলনে শার্লট-মেকলেনবার্গের পুলিশ প্রধান জনি জেনিংস বলেছেন, আজ আমরা এমন কিছু বীরকে হারিয়েছি যারা আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখার চেষ্টা করছিলেন। তিন ঘণ্টার অচলাবস্থার পর শার্লটের শহরতলির বাড়িটি ভেঙে ফেলা হয়েছে।  
শহরতলির এই বাড়ির কাছাকাছি যাওয়ার পর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। এ সময় বাড়ির সামনের উঠানে লোকটিকে হত্যা করা হয়।  তার নাম প্রকাশ করা হয়নি, তবে প্রধান বলেছেন যে, অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে অপরাধী হিসাবে ওয়ান্টেড ছিলেন ব্যক্তিটি। তিনি বলেন, ওই ব্যক্তি পড়ে যাওয়ার পর বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে আরও গুলি ছোড়া হয়। যেখানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল পাওয়া গেছে। সংঘর্ষের পর ওই বাড়ি থেকে এক নারী ও ১৭ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন জেনিংস। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুই বন্দুকধারী জড়িত ছিল। গুলি চালানোর পরপরই মার্কিন মার্শাল টাস্ক ফোর্সের তিন কর্মকর্তাকে ঘোষণা করা হয়। হাসপাতালে বিভিন্ন সংস্থার আরও পাঁচ কর্মকর্তাকে ভর্তি করা হয়েছে।  সোমবার গভীর রাতে জেনিংস নিশ্চিত করেছেন যে অফিসার জোশুয়া আইয়ার মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আইয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় স্ত্রী ও পরিবার পাশে থাকাবস্থায়  মারা যান তিনি। জোশুয়া আইয়ার শার্লট-মেকলেনবার্গ পুলিশ ডিপার্টমেন্টের ছয় বছরের অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সূত্র : এপি নিউজ/ডেট্রয়েট নিউজ

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন