আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ ইমাদ উদ্দীনের পরিচিতি এবং গুচ্ছ কাব্যানুবাদ 

  • আপলোড সময় : ০১-০৫-২০২৪ ০৪:৩৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৪ ০৪:৩৩:১৩ পূর্বাহ্ন
মোহাম্মদ ইমাদ উদ্দীনের পরিচিতি এবং গুচ্ছ কাব্যানুবাদ 
মোহাম্মদ ইমাদ উদ্দীন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার নির্গত মাওলানা মন্জিলে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ:) ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, সিলেট সরকারি  আলিয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ, চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় শায়খুল হাদীস পদে নিয়োজিত ছিলেন। মাতার নাম ফাতেমা বতুল। তিনি ৩ ভাই ২বোনের মধ্যে সবার ছোট। তাঁর দাদার নাম মুফতি শফিউর রহমান (রহঃ)। তিনি “মুফতি সাহেব” নামে সুপ্রসিদ্ধ ছিলেন। তাঁর নানা আল্লামা আব্দুন নূর সিদ্দিকী (রহ)ও একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং অলীয়ে কামেল ছিলেন। 
মোহাম্মদ ইমাদ উদ্দীন "কণিকা- একটি রক্তদাতা সংগঠন" হতে ২০১৬ সাল ও ২০১৭ সালে যথাক্রমে সুপার ডোনার সম্মাননা স্মারক লাভ করেন। আর ২০১৭ সালে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আজীবন রক্তদাতা সম্মাননা স্মারক অর্জন করেন। তাছাড়া তাকে ২০১৫ সালে ওয়ার্কস ফর গ্রীণ বাংলাদেশ (ডব্লিউ জি বি) সংগঠন হতে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং ২০১৩ সালে "জীবনবাতি" সংগঠন থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড লাভ করেন। 
তিনি বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি'র প্রচার ও প্রকাশনা সচিব এবং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র'র সদস্য সহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।  লেখালেখিতেও বেশ সুনাম অর্জন করেন তিনি। কিশোরকাল থেকে দেয়ালিখায় দিয়ে লেখালেখি শুরু করেন। বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা ধর্মী লেখা, ছড়া ও কবিতা প্রকাশিত হয়ে আসছে। এমনকি ওপার বাংলা কলকাতার পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। সংগঠক, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন  বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ'র উদ্যোগে বঙ্গ-ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক সম্মিলন ১৪২৯ উপলক্ষে "একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা স্মারক" লাভ করেন। 
তিনি গোলাম মোস্তফা সাহিত্য পদক-২০২২ অর্জন করেন।  তিনি মাসিক দিগন্তপত্র এর উদ্যোগে "দিগন্তপত্র লিখিয়ে পুরস্কার -২০২২" লাভ করেন।তিনি চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ'র কতৃক "পল্লী কবি জসীমউদ্দিন সাহিত্য পদক-২০২২" অর্জন করেন। এর আগেও তিনি  মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকা এবং চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ'র উদ্যোগে "স্বপ্নছোঁয়া সাহিত্য সম্মাননা ২০২১" লাভ করেন। এমনকি তিনি ওপার বাংলা (কলকাতা)'র মহাবঙ্গ সাহিত্য পরিষদ থেকে ০৬ ফেব্রুয়ারী ২০১৯   "মহাবঙ্গ কলম-সৈনিক সম্মাননা" অর্জন করেন। তিনি  ছোট কাগজ মাসিক টুনটুনি থেকে "টুনটুনি শিশুসাহিত্য পুরস্কার ২০১৮" লাভ করেন। 

কাব্যানুবাদ ০১
***************

সূরা এখলাছের কাব্যানুবাদ.........
               মোহাম্মদ ইমাদ উদ্দীন 
 
বলুন, হে রাসূল!
আল্লাহ যিনি, এক তিনি।
সবাই মুখাপেক্ষী তাঁর, কারও নন তিনি।
কারও সন্তান নন তিনি, নেই কোন সন্তান তাঁর।
সমান কেউ নয় যার, সমতুল্য নয় কেউ তাঁর।

কাব্যানুবাদ ০২
***************

সূরা আছর'র কাব্যানুবাদ.........
               মোহাম্মদ ইমাদ উদ্দীন 

সময়ের শপথ!
মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে নিশ্চয়। 
তবে নহে তারা, 
ঈমান আনে এবং সৎকাজ করে যারা,
আর পরস্পরকে  উপদেশ দেয় সত্যের,
এবং পরস্পরকে  উদ্বুদ্ধ করে ধৈর্যের।


কাব্যানুবাদ ০৩
***************

সূরা কাওছারের কাব্যানুবাদ.........
               মোহাম্মদ ইমাদ উদ্দীন 
 
করেছি দান আমি, হাওযে কাওছার আপনায়।
আপনার রব যে জন, সালাত আদায়  আর কুরবানী  করুন তারই।
আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী যারা, নির্বংশ তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি

পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি