আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

  • আপলোড সময় : ০২-০৫-২০২৪ ১২:৪৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৪ ১২:৪৪:৩২ অপরাহ্ন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
মাধবপুর, (হবিগঞ্জ) ২ মে : মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় মিলেছে।  সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ চালক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১টার  দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বাস থেকে যাত্রী উঠানামা করার সময় সিলেটগামী কোমলপানী বহনকারী একটি ট্রাক দ্রুত গতিতে ডানে মোড় নেয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রাইভেটকারটি দুমড়ে মুছড়ে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে। 
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান দুর্ঘটনায় পতিত প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে গিয়ে শিশুসহ ৫জন ভেতরে আটকা পড়ে। হাইড্রলিক স্প্রেডার ও হাইড্রলিক পাওয়ার কাটার দিয়ে আটকা পড়া একে একে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- পটুয়াখলী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মজু আলী মৃধার ছেলে মোঃ জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), তাদের সন্তান অনন্ত (১১), ভাই এনামুল (৩৫) প্রাইভেটকার চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ বেপারীর ছেলে হারুন বেপারী (৩৪)। 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সুজন চন্দ্র মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার সাভারের হেমেয়েত পুর এলাকায় বাসাভাড়া নিয়ে গার্মেন্টস এ চাকুরী করতেন জামাল মিয়া। মে দিবসের ছুটি পেয়ে পরিবার সহ একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে সিলেটে মাজার জিয়ারত করতেন আসেন। রাতে সিলেট থেকে সাভার ফিরছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর