আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে নৌকা খচিত চেয়ার উপহার দিতে চান মাধবপুরের কাঠমিস্ত্রী হিরো

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৫৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৫৫:২১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে নৌকা খচিত চেয়ার উপহার দিতে চান মাধবপুরের কাঠমিস্ত্রী হিরো
মাধবপুর (হবিগঞ্জ)  ৩মে : এক মাস শ্রম দিয়ে দৃষ্টিনন্দন নৌকা খচিত একটি চেয়ার বানিয়েছেন কাঠমিস্ত্রি হীরেন্দ্র চন্দ্র সরকার (হিরু)। প্রধানমন্ত্রীকে চেয়ারটি উপহার দিতে চান তিনি। চেয়ারটি দেখলে বুঝতে বাকি থাকে না যে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রয়েছে তার অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। 
উপজেলার আদাঐর গ্রামের বাসিন্দা হীরেন্দ্র চন্দ্র সরকার হিরু। ৩৫ বছর ধরে কাঠমিস্ত্রি পেশার সঙ্গে জড়িত। দলীয় আনুগত্য, শ্রদ্ধা, ভালবাসা ও সাধ্যের জায়গা থেকেই প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যার জন্য একটি নান্দনিক চেয়ার বানানোর প্রবল আগ্রহ জাগে মনে। সেই ইচ্ছে থেকে উন্নত মানের সেগুন ও গামাইর কাঠ সংগ্রহ করেন। এক মাস রাত-দিন পরিশ্রম করে চেয়ারের কাজ শেষ করেছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে চেয়ারটি তুলে দেওয়ার অপেক্ষায় আছেন তিনি। ব্যতিক্রমী ও চোখ জুড়ানো চেয়ারটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন এলাকার লোকজন। 
আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একজন কাঠমিস্ত্রির এমন ভালোবাসার উপহার দেখে আমরা সবাই মুগ্ধ। আমরা চাই প্রধানমন্ত্রী এটি গ্রহণ করুক। আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান বলেন, আওয়ামীলীগের তৃনমূলের একজন কর্মীর নেত্রীর প্রতি কতটা ভালবাসা চেয়ারটি দেখেই তা বোঝা যাচ্ছে, । অনেক যত্ন করে নিপুণ ও নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে চেয়ারটি। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতোই সুন্দর একটি চেয়ার এটি। তার ইচ্ছাটি যেন পূরণ হয়। 
চেয়ারের কারিগর কাঠমিস্ত্রি হীরেন্দ্র চন্দ্র সরকার বলেন, দেশের পদ্মা সেতু, মেট্রোরেলসহ নানাবিধ উন্নয়নে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে চেয়ারটি গত ১ মাস আগে বানানো শুরু করি। রাতদিন অনেক খেটে, যত্ন নিয়ে চেয়ারটি বানিয়েছি শুধু মাত্র প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। চেয়ারটি প্রধানমন্ত্রী উপহার হিসেবে গ্রহণ করলে আমার পরিশ্রম সার্থকতা পাবে। কাঠ মিস্ত্রি হিরু চেয়ারটি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পৌছে দিতে সাংবাদিকদের সহযোগিতা চান। চেয়ারটি প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দিতে না পারলে তার আক্ষেপ থেকে যাবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত