আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

অনলাইন জুয়ার সাইট বন্ধের দাবি নতুনধারার

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০১:০৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০১:০৮:১৩ অপরাহ্ন
অনলাইন জুয়ার সাইট বন্ধের দাবি নতুনধারার
ঢাকা, ৪ মে : অনলাইন জুয়ার সাইট বন্ধের দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৪ মে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এক যৌথ বিবৃতিতে বলেন, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির অর্থ দেশের বাইরে পাচার করার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে একটি শ্রেণি কোটি কোটি টাকা পাচার করছে। আগামী ১ দিনের মধ্যে অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বিটিআরসির প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবেন নতুনধারার রাজনীতিকগণ।
অতিতের কথা যেমন তেমন, চলতি বছরের ৪ মাসে অনলাইন জুয়ার মাধ্যমে ৪ হাজার কোটি টাকারও বেশি দেশের বাইরে পাচার করেছে একটি দুস্কৃতিকারী চক্র। এই চক্রকে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সাইটগুলোও বন্ধ করতে ব্যর্থ হয়েছে আমাদের পুলিশ-প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই ব্যর্থদের বিরুদ্ধে যুদ্ধে নামবে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি সচেতন নাগরিকগণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ