আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণা করবে শাবি ও খুবি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৪:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৪:০৭:৫৮ পূর্বাহ্ন
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণা করবে শাবি ও খুবি
সিলেট, ৬ এপ্রিল : আর্থ-সমাজিক ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর মধ্যে এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। রোববার (৫ মে) খুবি উপাচার্যের কার্যালয়ে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর আমিনা পারভীন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন। 
স্বাক্ষরিত এমওইউ’র কপি পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। 
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন,"শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ দৃশ্যমান। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন ওবিই কারিকুলা অনুসরণ করে পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি সম্বলিত কেন্দ্রীয় গবেষণাগার করা হয়েছে। যার আইএসও সার্টিফাইডের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ছাড়া ৯২ শতাংশ ফাইলের কাজ ডি-নথি সম্পন্ন হচ্ছে।
পাশাপাশি তিনি খুবির সাথে শাবিপ্রবির চলমান বিভিন্ন কোলাবরেটিভ রিসার্চের কথা উল্লেখ করেন। একই সাথে এই এমওইউ স্বাক্ষরের ফলে শিক্ষা-গবেষণা ও প্রকাশনায় পারস্পরিক সহযোগিতাসহ আর্থ-সমাজিক ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ভাইস-চ্যান্সেলরের গৃহীত উদ্যোগের প্রশংসা করে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, "শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। খুবি ও শাবিপ্রবি একে অন্যের শুভাকাক্সক্ষী। খুবির সাথে শাবিপ্রবির কোলাবরেটিভ রিসার্চ রয়েছে। এই এমওইউ স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক ক্ষেত্রে যৌথ শিক্ষা ও গবেষণা কাজের সুযোগ সৃষ্টি হলো।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সেহরীশ খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. লস্কার এরশাদ আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, শাখা প্রধান (প্রশাসন) দীপক চন্দ্র মন্ডল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই এমওইউ স্বাক্ষরের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, দলিত সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলো। স্বাক্ষরিত এমওইউতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে প্রকাশনা এবং অন্যান্য উপযুক্ত কার্যক্রমসহ যৌথ গবেষণা, ল্যাবরেটরি, একাডেমিক এবং গবেষণা সুবিধার পাশাপাশি অবকাঠামো প্রদান, একাডেমিক এবং গবেষণা বৃদ্ধির জন্য প্রশাসনিক সহায়তা, পরামর্শদাতা, পরামর্শ ও সহায়তা প্রদান, সম্ভাব্য পারস্পরিক একাডেমিক এবং গবেষণা আগ্রহের ক্ষেত্র সনাক্তকরণ, সম্ভাব্য গবেষণার সুযোগ চিহ্নিতকরণ এবং কার্যক্রমকে এগিয়ে নেওয়ার উদ্যোগ, তথ্যের প্রচার ও কর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিময়, একাডেমিক ও গবেষণা বিষয়ক যৌথ সেমিনার, সিম্পোজিয়া, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স ও মিটিং আয়োজন. শিক্ষাদান, শিক্ষার্থীদের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়ের বিষয়ও স্বাক্ষরিত এমওইউতে উল্লেখ রয়েছে। 
পরে খুবি এবং শাবিপ্রবির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারসহ ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এর আগে শাবিপ্রবির উপাচার্যকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান খুবির উপাচার্য। এ সময় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২