আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত

আটলান্টিক সিটিতে ঈদ পুর্নমিলনী ও মেজবান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৪:২২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৪:২২:৩৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ঈদ পুর্নমিলনী ও মেজবান অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৬ বিপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ৫ মে, রবিবার ঈদ পুর্নমিলনী ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। ওইদিন দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, ইসলামী আলোচনা, আড্ডা, মেজবান, শিশু-কিশোরদের খেলাধূলা ইত্যাদি।
আটলান্টিক সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনক এর উদ্যোগে তাদের নিজস্ব ভবনে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মোঃ ইকবাল হোসেন ।এছাড়া বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির ইমাম তৌফিক আজিজ ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসি সভাপতি শহীদ খান, বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর  রফিক,  লোকাল ৫৪ এর ট্রাষটি বোর্ডের সদস্য সৈয়দ শহীদ, বীর মুক্তিযোদ্ধা জাহাংগির হোসেন ভূঁইয়া, কবি, সাংবাদিক আবু নসর সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের  অংশগ্রহনে অনুষ্ঠানটি সম্প্রীতির মেলবন্ধনে  কমিউনিটির মিলনমেলায় পরিনত হয়।অনুষ্ঠানে নিউ জারসি রাজ্যের  পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকেও প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।

বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে  অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা প্রাণের উচ্ছ্বাসে বিভিন্ন ধরনের রাইডে চড়ে আনন্দ উপভোগ করে। অনেকে হাওয়াই মিঠাই খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

মোঃ ইকবাল হোসেন বিশাল এই আয়োজন  সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কয়েক হাজার লোকের অংশগ্রহনে অনুষ্ঠিত “ঈদ পুর্নমিলনী ও মেজবান অনুষ্ঠান” উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি

লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি