আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায়
সিলেটে উপজেলা পরিষদ নির্বাচন

ভোট কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার 

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ০১:০১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ০১:০১:৩৯ অপরাহ্ন
ভোট কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার 
সিলেট, ৮ এপ্রিল : সিলেটে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বুধবার ৮ মে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম । পরিদর্শনের শুরুতে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, এবং  অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সহ এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহযোগে পুলিশ কমিশনার  বদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুরমা এবং লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার ঝাজর নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , দক্ষিণ সুরমা, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ , দক্ষিণ সুরমা, বিবিদইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়,মোগলাবাজার, জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , শাহ পরাণ এবং লাক্কাতুরা বাজার, এয়ারপোর্ট ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। 
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে পুলিশ কমিশনার ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের সতর্কতার সহিত দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। স্থানীয় লোকজন যাতে ভোট কেন্দ্রে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে সকল বিষয়ে খেয়াল রাখার নির্দেশ প্রদান করেন। তিনি পুলিং এজেন্টদের জিজ্ঞাসাবাদ করেন যে, কোন ধরনের অনিয়ম হয়েছে কিনা? অথবা অনিয়ম হওয়ার সম্ভাবনা আছে কিনা? তিনি সবাইকে সাবধানতার সহিত দায়িত্ব পালনের জন্য বলেন। এছাড়া যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখলে, স্পেশাল টিমের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি আগত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন