আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে জাল ভোটারের ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ০১:০৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ০১:০৪:০১ অপরাহ্ন
সিলেটে জাল ভোটারের ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা
সিলেট ৮ এপ্রিল : সিলেটে জালভোটারের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ফটো সাংবাদিক। আহত সাংবাদিক রেজা রুবেল সিলেটের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটপ্রতিদিন২৪ডটকম-এর কর্মরত রয়েছেন। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। তাকে ছাড়িয়ে নিতে না পেরে ছবি সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থীর সমর্থকরা। এ সময় ওই সাংবাদিককে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসে এক যুবক। পরে কেন্দ্রে উপস্থিত ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের কক্ষে রাখা হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে না পেরে কেন্দ্রের বাইরে পেশাগত দায়িত্ব পালনকালে ফটো সাংবাদিক রেজা রুবেলের ওপর হামলা চালায় বেশ কয়েকজন। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। 
প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রের ভেতরে জাল ভোট দিতে আসলে এক যুবককে আটক করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।  কেন্দ্রের বাইরে সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাইরে কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটলে সেটার দায় আমি নেব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন