আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল সার্জারি কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৪ ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৪ ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল সার্জারি কার্যক্রম শুরু
মাধবপুর (হবিগঞ্জ) ৯ এপ্রিল : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এপেন্ডিসেকটমী অপারেশানের মধ্য দিয়ে জেনারেল সার্জারী কার্যক্রম শুরু হল। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার রাজনগর গ্রামের রমজান মিয়ার (২৫) এপেন্ডিসেকটমী অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এপেন্ডিসেকটমি অপারেশনে সহায়তা করেন করেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী। এনেস্থেসিওলজিস্ট হিসেবে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুদীপ চৌধুরী।  অপারেশনে সহায়তা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসনাত ও সহকারী সার্জন ডাঃ রকিবুল ইসলাম। 
সার্বিক তত্বাবধানে  থাকা  উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন  জানান, হবিগঞ্জ জেলায় প্রথম বার   জেনারেল সার্জারি কার্যক্রম মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এ চালু হয়েছে। এখন থেকে নিয়মিত মাধবপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে হারনিয়া, হাইড্রোসিল, এপেন্ডিসেকটমীও পাইলসের অপারেশন হবে। এছাড়া  প্রায় একবছর ধরে এখানে সিজারিয়ান অপারেশন  হয়ে আসছে।
মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম‍্যান  শ্রীধাম দাশ গুপ্ত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিতে সাধারন অপারেশন  সুবিধা  চালু হওয়ায় গরীব ও সাধারণ মানুষ উপকৃত হবে। এটা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন‍্যার অবদান। হবিগঞ্জ-৪ মাধবপুর  চুনারুঘাট  আসনের সংসদ সদস‍্য তার পেজবুক আইডিতে লিখেন এমপি হিসেবে আমি গর্বিত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ জেলার মধ‍্যে প্রথম জেনারেল সার্জারি চালু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া