আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল

লাখাইয়ে আত্মহত্যা করেছেন স্কুল শিক্ষিকা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ১১:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ১১:৫৩:১২ অপরাহ্ন
লাখাইয়ে আত্মহত্যা করেছেন স্কুল শিক্ষিকা
লাখাই, (হবিগঞ্জ) ১৩ মে :  লাখাইয়ে হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি বিষের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষপানে তাঁর মৃত্যু হয়েছে। উপজেলার ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া ব্রিজের নিকট থেকে রোববার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 
ওই শিক্ষিকার নাম রিবন রুপা দাশ (৪০)। তিনি ভরপূর্নি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী । উল্লেখ্য, শিক্ষক বাতায়নে পরপর দুবার দেশসেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হন সহকারী রিবন  রুপা দাশ। 
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, রোববার ঘটনাস্থল থেকে রিবন রুপা দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি বিষের বোতল পাওয়া গেছে। একটি ব্যবহৃত এবং অপরটি অব্যবহৃত অবস্থায়। । তার ব্যানেটি ব্যাগে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোটটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই নোটে রিবন রুপা দাশ তার মৃত্যুর জন্য ৩ ব্যক্তির নাম উল্লেখ করে গেছেন বলে সূত্রে জানা গেছে। ওই নোটে তার মৃত্যুর কারণও উল্লেখ রয়েছে বলে সুত্র জানায়। এতে তিনি আর্থিক ও মানসিক প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার পথ বেচে নিয়েছেন বলে উল্লেখ করেন। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি