আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা
শামীম আহছান সভাপতি, আশিক সম্পাদক

বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১২:৩১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১২:৩৮:৪৩ পূর্বাহ্ন
বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাচন সম্পন্ন
শামীম আহছান সভাপতি, আশিক রহমান সাধারণ সম্পাদক

ওয়ারেন, ১৩ মে : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেসক্লাব অব মিশিগান-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ মে) ওয়ারেন সিটিতে প্রেস ক্লাবের বাৎসরিক সাধারণ সভার পর কমিটি পুনর্গঠন করা হয়।প্রেস ক্লাব সভাপতি চিন্ময় আচার্য্য’র সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুজ্জামান হেলালের সঞ্চালনায় স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।  
সভায় সৌহার্দ্যপূর্ন পরিবেশে কন্ঠ ভোটে ১৩ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়। এক বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত হন খোয়াই সম্পাদক শামীম আহসান ও সেক্রেটারি ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিকুর রহমান। এছাড়া সহসভাপতি হয়েছেন এনটিবি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ ও সুপ্রভাত মিশিগান-এর নিবার্হী সম্পাদক মোস্তফা কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন টিবিএন২৪ টেলিভিশন ও ঢাকা পোস্ট মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল। 


নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সাংগঠনিক সম্পাদক ইউএস বাংলার সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ জালালাবাদ প্রতিনিধি সুলায়মান আল মাহমুদ, প্রচার সম্পাদক টিবিএনের মাহফুজুর রহমান। কার্যকরি পরিষদের নিবার্হী সদস্য সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হেলাল, সাংবাদিক মুজিবুর রহমান শাহীন ও মৃদুল কান্তি সরকার। এছাড়া সাংবাদিক দেওয়ান কাওসার, জনকন্ঠ প্রতিনিধি রফিকুল হাসান তুহিন, গ্লোবাল টিবি প্রতিনিধি সৈয়দ আসাদুজ্জামান সোহান ও সাংবাদিক তাসনিয়া তাবাসসুম আলভী কমিটির সাধারন সদস্য মনোনীত হন।  
সভায় বিগত দিনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এবং যথাসময়ে প্রেস ক্লাবের কমিটি উপহার দেওয়ায় সদ্য বিদায়ী সভাপতি সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য ও সেক্রেটারি আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলালকে ধন্যবাদ জানান সবাই।
উল্লেখ্য যে, ২০২১ সালে'র ১৫ আগষ্ট বাংলা প্রেসক্লাব মিশিগান প্রতিষ্ঠিত হয় এবং সংগঠনের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ শাহেদুল হক এবং সাধারণ সম্পাদক ছিলেন মোস্তফা কামাল। সংগঠনের দ্বিতীয় এবং বিদায়ী পরিষদের সভাপতি হলেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্যী এবং সাধারণ সম্পাদক হলেন আইটিভি এবং আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল।
উল্লেখ্য যে, নব নির্বাচিত কমিটি আগামী ১ জুন থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা