আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

শিব মন্দিরে বিশ্ব  মা দিবস উদযাপন 

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১১:৪৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১২:০৭:৪২ অপরাহ্ন
শিব মন্দিরে বিশ্ব  মা দিবস উদযাপন 
ওয়ারেন, ১৩ মে : গতকাল রোববার নগরীর শিব মন্দিরে  বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন  মন্দিরের ভক্ত হিমেল দাশ। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রতন হাওলাদার, পূর্নেন্দু চক্রবর্তী অপু, চিন্ময় আচার্য্য, সৌরভ চৌধুরী, হিমেল দাশ, মনীষ ভট্টাচার্য, সুস্মিতা চৌধুরী, নিলীমা রায়, সঙ্গীতা পালসহ আরও অনেকে। বক্তারা এসময় বলেন, মা দিবসের উদ্দেশ্য প্রতিটি মাকে যথাযথ সম্মান দেওয়া, শ্রদ্ধা জানানো ও ভালোবাসা দেওয়া। শুধু এ দিনটিতেই নয়, সব সময় মায়ের সর্বোচ্চ যত্ন নিয়ে পাশে থাকার আহবান জানান তারা। 

মা দিবস উপলক্ষে গান পরিবেশন করেন জ্যোস্না গোপ। এরপর মা ও সন্তানসহ উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা হয়। সবশেষে উপস্থিত সকলকে মজাদার সুস্বাদু বিভিন্ন পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন। তাঁরি কয়েক বছরের চেষ্টার ফলে ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগে দেশ পালন করে আসছে। আর এই দিনকে ঘিরে থাকে অনেক আয়োজন।

এর আগে শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধার শ্বাশুড়ী ও চিনু মৃধার মা শোভা রানী দাশের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। শারিরীক অসুস্থতা জনিত কারণে শোভা রানী দাশ আইসিইউতে রয়েছেন।
পরে হিমেল দাশের সদ্য প্রয়াত মামা বিধু ভূষন দাশ ও মামী শিলা দাশের বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার