আমেরিকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৪:০৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৪:০৫:০২ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, ১৪ মে : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী। স্থানীয় সময় ১০ মে, শুক্রবার রাত পৌণে একটা নাগাদ পেনসিলভেনিয়ার ইন্টার স্টেট ৭৬ হাইওয়েতে তিনি সড়ক দুর্ঘটনায় পতিত হন। পেনসিলভেনিয়ায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি  আটলান্টিক সিটিতে নিজ বাসভবনে ফিরছিলেন। তাঁর স্ত্রী এবং কনিষ্ঠ সন্তানও দুর্ঘটনায় আহত হন।
জরুরি সেবা প্রদানকারী সংস্থার লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় পাওলি হাসপাতালে নিয়ে যান । সেখানে তাদেরকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনায় সুব্রত চৌধুরী ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান।  এছাড়া তিনি বাম পায়ে, মাথায় ও কোমরে আঘাত পান। তাঁর স্ত্রী, সন্তানও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
সুব্রত চৌধুরী ও তাঁর স্ত্রী বর্তমানে  অর্থোপেডিকস বিশেষজ্ঞের  অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আগামী দু’একদিনের মধ্যে সুব্রত চৌধুরীর ডান হাতে  অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। সুব্রত চৌধুরী ও তাঁর পরিবার তাদের দ্রুত আরোগ্য কামনায় সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক