আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এয়ার বস ফ্লেক্সিবল প্রডাক্টস বাংলাদেশী সহকর্মীদের প্রীতি সমাবেশ 

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৪:৫৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৫:০৩:৪৪ পূর্বাহ্ন
এয়ার বস ফ্লেক্সিবল প্রডাক্টস বাংলাদেশী সহকর্মীদের প্রীতি সমাবেশ 
ওয়ারেন, ১৪ মে : এয়ার বস ফ্লেক্সিবল প্রডাক্টস বাংলাদেশী সহকর্মীদের এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ওয়ারেন সিটির স্বাদ রেষ্টুরেন্টে ইউনাইটেড স্টীল ওয়ার্কার্স লোকাল ৬৯০ এল এ সদ্য নির্বাচিত বাংলাদেশী প্রতিনিধিদের আয়োজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে শতাধিক প্রবাসী বাংলাদেশী আমেরিকান উপস্থিত ছিলেন। 
বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন পেশায় যেমন সফলতা অর্জন করছে তেমনি ভাবে দিন দিন বিভিন্ন সংগঠন বা যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠান গুলোতে নেতৃত্বে এগিয়ে রয়েছেন। সম্প্রতি মিশিগানে ইউ এস ডব্লিউ লোকাল ৬৯০ এল ২০২৪ এর নির্বাচনে প্রেসিডেন্ট পদে বাংলাদেশি আমেরিকান এনাম মিয়া, সেক্রেটারী ট্রেজারার পদে মো: ফয়ছল আহমদ চৌধুরী,  ট্রাষ্টি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ চৌধুরী, মাহমুদুর রহমান,  চীফ ষ্টুয়ার্ড হিসাবে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ হাসান। এছাড়া অন্যান্য পদে, মাহমুদুল ইসলাম, মসউদ হুসাইন, মুসা আহম্মদ চৌধুরী, মো: আব্দুল হাকিম খালিসদার এবং সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছে। 
উক্ত প্রতিষ্ঠানে ৩০ বছর বেশি সময় ধরে দক্ষতার সাথে কর্মজীবন শেষ করে যে ৩ জন অবসর গ্রহণ করেন অনুষ্ঠান শেষে তাদেরকে বিদায় সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন মো: আব্দুর রব, মো: আব্দুল মতলিব ও মোহাম্মদ উদ্দিন। অনুষ্ঠানে টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস