আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু
উৎপাদন ব‍্যাহত হয়ে কয়েক কোটি টাকার ক্ষতি

মাধবপুরে গ‍্যাস লাইন ছিদ্র হয়ে শিল্প প্রতিষ্ঠানে গ‍্যাস সরবরাহ ৬ ঘন্টা বন্ধ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০১:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০১:১০:২৯ অপরাহ্ন
মাধবপুরে গ‍্যাস লাইন ছিদ্র হয়ে শিল্প প্রতিষ্ঠানে গ‍্যাস সরবরাহ ৬ ঘন্টা বন্ধ
মাধবপুর, (হবিগঞ্জ) ১৬ মে : ঢাকা-সিলেট মহাসড়কে ফোর লাইন প্রকল্পের  নির্মানাধীন ব্রীজের কাজে ব‍্যবহৃত এক্সেভেটর গ‍্যাস লাইন ছিদ্র করে দিয়েছে। ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৬ঘন্টা  গ‍্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে মাধবপুর উপজেলায় প্রতিষ্ঠিত নামীদামি কোম্পানিসহ ৪০টি প্রতিষ্ঠানের উৎপাদন মারাত্মকভাবে ব‍্যাহত হচ্ছে। উৎপাদন বন্ধ থাকায় কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে এসব কোম্পানি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুর ম‍্যাটাডোর কোম্পানি সংলগ্ন ফোর লাইন কাজের একটি ব্রীজের কাজ করার সময় এ ঘটনা ঘটে। উল্লেখিত অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্স।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুর ম‍্যাটাডোর কোম্পানি সংলগ্ন ফোর লাইন কাজের একটি ব্রীজের কাজ করার সময় পাইলিং কাজে ব‍্যবহৃত এক্সেভেটর দিয়ে মাটি অপসারণ করার সময় ভূগর্ভস্থ জালালাবাদ গ‍্যাসের শিল্প লাইন অসাবধানতাবশত ছিদ্র হয়ে পড়ে। এ সময় গ‍্যাস বের হয়ে গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জালালাবাদ গ‍্যাসের লোকজন দুর্ঘটনা এড়াতে গ‍্যাসের মেইন লাইন বন্ধ করে দেয়। এতে করে মাধবপুর উপজেলায় প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে গ‍্যাস সরবরাহ বন্ধ হয়ে উৎপাদন ব‍্যাহত হয়।
শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ এ অঞ্চলে গড়ে উঠা  যমুনা ইন্ডাস্ট্রিয়ালপার্ক, সায়হাম গ্রুপ, ফারইষ্ট, বাদশা, পাইওনিয়র, ষ্টার ফরছিলিনসহ দেশের নামীদামী শিল্পপ্রতিষ্ঠানে গ‍্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গ‍্যাস সরবরাহ না থাকায় উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে  কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা করছেন শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট একাধিক সূত্র।
যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম ইন্জিনিয়ার আবুল হোসেন জানান, হঠাৎ গ‍্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে কোম্পানি মোটা অংকের আর্থিক ক্ষতির মধ‍্যে পড়েছে।
জালালাবাদ গ‍্যস শাহজীবাজারের ম‍্যানেজার হোসাইন মো. জুনায়েদ জানান, ভূগর্ভস্থ গ‍্যাস সরবরাহ লাইনে ছিদ্রের খবর পেয়ে দ্রুত মেরামতের জন‍্য লোকজন ঘটনাস্হলে যায় ও মেইন লাইন বন্ধ করে দেয়া হয় যাতে দুর্ঘটনা না ঘটে।
জালালাবাদ গ‍্যাসের লোকজন লাইনে গ‍্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করে দীর্ঘ ৬ঘন্টা পর  বিকেল ৫টার দিকে গ‍্যাস লাইন চালু  করত সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন হোসাইন মোঃ জুনায়েদ। যমুনা ইন্ডাস্ট্রিাল পার্কের  একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান বিকেল সাড়ে ৫টার দিকে গ‍্যাস সরবরাহ স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”