আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

উইক্সমে পিট বুলের আক্রমণে এক বছরের শিশু গুরুতর আহত

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০১:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০১:২৪:৫১ অপরাহ্ন
উইক্সমে পিট বুলের আক্রমণে এক বছরের শিশু গুরুতর আহত
উইক্সম, ১৬ সেম : উইক্সম পুলিশ জানিয়েছে, বুধবার দুটি কুকুরের আক্রমণে এক বছর বয়সী একটি মেয়ে এবং তার দাদি আহত হয়েছেন। শিশুটির অবস্থা গুরুতর। গতকাল বুধবার রাত ৯টার দিকে নিসেন কোর্ট ও ওয়েস্ট ম্যাপল রোড এলাকার একটি বাড়িতে কুকুরের আক্রমণের খবর পান কর্মকর্তারা। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ওই শিশু ও তার দাদিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানান, মেয়েটির মুখে, কপালে, পিঠের নিচের অংশে ও পায়ে কামড়ের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এসে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান, যেখানে তার অস্ত্রোপচার হবে বলে আশা করা হচ্ছে। ঘটনাস্থলেই দাদিকে চিকিৎসা দেওয়া হয়। কারণ তিনি হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। কর্মকর্তারা জানিয়েছেন, ওকল্যান্ড কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল উইক্সম পুলিশকে ঘটনার তদন্তে সহায়তা করছে। তদন্তকারীরা জানিয়েছেন, পরিবারের দু'টি  পিট বুলের আক্রমণের শিকার হয়েছেন ওই দুই ব্যক্তি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি