আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

মিশিগানে কাউন্টি কমিশন নির্বাচনে দক্ষিণে হাসান, উত্তরে খাজা 

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৪:০৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৪:০৭:৫০ পূর্বাহ্ন
মিশিগানে কাউন্টি কমিশন নির্বাচনে দক্ষিণে হাসান, উত্তরে খাজা 
ওয়ারেন, ১৭ মে : যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারি নির্বাচনের কাউন্টি কমিশন পদে দুই বাংলাদেশি-আমেরিকান প্রার্থীতা ঘোষণা করেছেন। সাউথ মিশিগানে অবস্থিত ওয়েইন কাউন্টির ডিস্ট্রিক-থ্রি  থেকে মোহাম্মদ হাসান এবং নর্থ মিশিগানে অবস্থিত ম্যাকম্ব কাউন্টির ডিস্ট্রিক-টুয়েলভ থেকে খাজা শাহাব আহমেদ প্রার্থীতা ঘোষণা করেন। গত রোববার ওয়ারেন সিটির একটি রেস্টেুরেন্টে সংবাদ সম্মেলনে তাদের প্রার্থীতা  ঘোষণা করেন। 
মিশিগানের ওয়েইন ও ম্যাকম্ব এই দুই ডিস্ট্রিকেই বেশির ভাগ বাংলাদেশি বসবাস করেন। মিশিগানে আগামী ৬ আগস্ট প্রাইমারি নির্বাচনের সরাসরি ভোটগ্রহণ হবে। প্রাইমারি নির্বাচনে তারা জিততে পারলে আগামী নভেম্বরের চুড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।    

মোহাম্মদ হাসান বিগত নির্বাচনেও একই পদে অংশ নিয়েছিলেন। নতুন নির্বাচনী আসন বিন্যাসে ডেট্টয়েট সিটির কিছু এলাকাসহ সমগ্র হ্যামট্টাম্যাক ও হাইল্যান্ডপার্ক সিটি নিয়ে গঠিত ওয়েইন কাউন্টির ডিস্ট্রিক-থ্রি। এছাড়া মোহাম্মদ হাসান একই নির্বাচনে ডিস্ট্রিক-সেভেন থেকে স্টেট রিপ্রেজেনটেটিভ পদে প্রার্থী হয়েছেন। তিনি হ্যামট্রাম্যাক সিটির বর্তমান কাউন্সিল মেম্বার। তিনি এই পদে চারবার নির্বাচিত হন। এছাড়া দীর্ঘকাল হ্যামট্টাম্যাক সিটির প্রটেম মেয়রের দায়িত্ব পালন করেছেন।
এদিকে ম্যাকম্ব কাউন্টির ডিস্ট্রিক-টুয়েলভ থেকে কাউন্টি কমিশন পদে প্রার্থীতা ঘোষণা করেন খাজা শাহাব আহমদ। তিনি ২০২২ সনের নির্বাচনে একই পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পুরো সেন্টার লেইন সিটি এবং ওয়ারেন সিটির ডিকুইন্ডার এইট মাইল থেকে হোবার টুয়েলভ মাইল পর্যন্ত ডিস্ট্রিক-টুয়েলভ। খাজা শাহাব ডেমোক্রেটিক পার্টির ম্যাকম্ব কাউন্টির এক্সসিকিউটিভ মেম্বার এবং ফিজারল্যান্ড বোর্ড অব অ্যাডুকেশন ট্রাস্টি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর