আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 

উদীয়মান তরুণ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন বিজ্ঞান লেখক হাবিব খোকন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ১১:০৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ১১:০৬:০১ পূর্বাহ্ন
উদীয়মান তরুণ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন বিজ্ঞান লেখক হাবিব খোকন
সিলেট, ১৮ মে : "ইউ এস বাংলা আন্তার্জাতিক সাহিত্য পদক" পেলেন উদীয়মান তরুণ ক্যাটাগরিতে বিজ্ঞান লেখক হাবিব খোকন। তাঁর লেখা "ধাঁধার সাথে বিজ্ঞান " গ্রন্থের জন্য "উদীয়মান তরুণ লেখক" ক্যাটাগরিতে ইউএস-বাংলা আন্তর্জাতিক সাহিত্য" পদক প্রদান করে "ইউএস-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম"। বইটি প্রকাশ করেছে দেশের সুনামধন্য প্রকাশনা সংস্থা "শব্দকথা প্রকাশন"।  
শনিবার ইউ এস-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও পদক প্রদান অনুষ্ঠান। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুই বাংলার আলোচিত বিভিন্ন কবি-সাহিত্যিকদের হাতে তুলে দেয়া হয় উক্ত সম্মাননা পদক ও একটি স্বীকৃতি মূলক সনদপত্র। ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। 
কবি ও সংগঠক শাহ্ মো. সফিনূর এর সভাপতিত্বে ও কবি আবু সালেহ সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রধান আলোচক বরেণ্য শিক্ষাবিদ গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ড. শহীদ মনজু, মুখ্য আলোচক বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক সুমন কুমার দাশ, বিশেষ অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, ভারত থেকে ছিলেন নজরুল গবেষক ও টেলিভিশন শিল্পী ড. দীপা দাস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি