আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের নেতার পৈত্রিক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০১:৪৩:০৪ পূর্বাহ্ন
কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের নেতার পৈত্রিক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রাম, ১৯ মে : কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের একমাত্র বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে মাত্র ১৫ মিটিটে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৪.৪০ মিনিটের সময় বসতঘরের ভিতরে থাকা সকল ধরণের প্রয়োজনীয় আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে খবর শুনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা ঢাকা থেকে বিমান যুগে চট্টগ্রামে আসেন।
এদিকে ঘটনার পরদিন ১৭ মে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দা রাজিয়া মোস্তফা।
এ ব্যাপারে সৈয়দা রাজিয়া মোস্তফা বলেন-আমাদের গ্রামের বাড়িতে তেমন কেউ থাকেনা। একজন কেয়ার টেকার দেখভাল করতো। সেও ঘটনার সময় পুড়ে মারা গেছে। আমরা মাঝেমধ্যে বাড়িতে আসি। আমরা ১০ভাই বোনের মাঝে ৭জন বেঁচে আছি আমাদের পুরো বসত ঘরটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ২-৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের শৃঙ্খলার প্রতি বিশ্বাসী। আওয়ামী লীগ করে কখনো কোন জায়গায় ২টাকার দূর্নীতি করিনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করি। মন্ত্রী সহ যারা আমার এ দু:সময়ে শান্তনা দিচ্ছেন তাদের প্রতি আমার পরিবার কৃতজ্ঞ জানান।
এ ঘটনায় নিহত কেয়ার টেকার আলি হোসেন (৪৫) আগুন থেকে বাঁচতে ২য় তলা থেকে লাফ দিলে নিচে অগ্নিশিখায় পুড়ে ঘটনাস্থলে মারা যান। কেয়ার টেকার আলি হোসেনের বাড়ি মুন্সিগঞ্জেরর রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে ওই ভবনের ২য় তলায় শুয়েছিলেন। পড়ে তিনি আগুন দেখে প্রাণ বাঁচাতে সেখান থেকে নিচে লাফ দিলে আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে সেখানেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম গিয়ে কাজ করে। তবে ঘরের অনেক অংশ পূরে ভেঙে পড়েছে এবং সকল আসবাবপত্র প্রায় পূড়ে ছাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।
সৈয়দা রা‌জিয়া মোস্তফা রাজনৈতিক সংক্ষিপ্ত পরিচিতি কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক ও বিগত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, ধানমন্ডি থানা ম‌হিলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সভাপতি এবং দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামের রাজপথের কান্ডারী ও শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজ কল্যাণ সংস্থা’র সম্মানিত চেয়ারম্যান হিসেবে সারা বাংলাদেশে গরীব অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন।
মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে সৈয়দা রাজিয়া মোস্তফা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক