আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন ২৮ মে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০১:১৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০১:১৫:০৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন ২৮ মে
আটলান্টিক সিটি, ১৯ মে : আগামী ২৮ মে মঙ্গলবার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন অনুষ্ঠিত হবে। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত পৃথিবী বিখ্যাত বোর্ডওয়াকে ওইদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই নগর সংকীর্তন অনুষ্ঠিত হবে।
বোর্ডওয়াকের শোবোট হোটেল এর সামনে থেকে শুরু হয়ে বোর্ডওয়াকের মিসিসিপি এভিনিউ পর্যন্ত গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হবে।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেবেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারি   শুভানন্দ দাস।
উল্লেখ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগে স্বয়ংপুরুষোত্তম ভগবান তিনি এই সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। তাই তিনিই  নগর সংকীর্তন আন্দোলনের পিতা। নিগূঢ় প্রেম আর মধুর হরিনামের যে পবিত্র মালাখানি শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেছেন তা সবার গলায় পরিয়ে  দিয়ে একটি সুন্দর ও শোষণহীন সমাজ  ব্যবস্থা প্রতিষ্ঠাই এই নগর সংকীর্তনের  লক্ষ্য। নগর সংকীর্তন হিন্দু  ধর্মের পুরানো ঐতিহ্য, যা বহুকাল ধরেই চলে আসছে। 
নগর  সংকীর্তনের আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীদের নগর সংকীর্তনে অংশগ্রহন করে পূণ্যলাভের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর