আমেরিকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস

বাড়ির উঠোনে কবর থেকে দাদির লাশ উদ্ধার, গ্রেফতার নাতি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০২:২১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০২:২১:১০ পূর্বাহ্ন
বাড়ির উঠোনে কবর থেকে দাদির লাশ উদ্ধার, গ্রেফতার নাতি
ইপসিলান্টি টাউনশিপ, ১৯ মে : শুক্রবার সকালে ইপসিলান্টি টাউনশিপের একটি বাড়ির বাইরে একটি অগভীর কবরের ভেতর থেকে এক নারীর  লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে বর্তমানে কাউন্টি কারাগারে রয়েছেন। ৭৩ বছর বয়সী ওই বৃদ্ধার স্বজনরা বেশ কয়েকদিন ধরে তার কোনো খবর পাননি, যা 'তার স্বাভাবিক রুটিন ছিল না' বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইপসিল্যান্টি টাউনশিপের ওয়েস্ট ওয়ার্নার স্ট্রিটের ১৩০০ ব্লকে ওয়েলফেয়ার চেক করতে ওই বাড়িতে আসেন এক ডেপুটি। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে বাড়ির ভিতরে খুঁজে পেলেও ভিতরে তার দাদীকে খুঁজে পায়নি। তদন্তকারীরা বাড়ির বাইরে তল্লাশি চালানোর পর উঠোনে একটি অগভীর কবরে মহিলার মৃতদেহ আবিষ্কার করে। ঘটনার তদন্ত চলছে। যে কোনও তথ্যের সাথে ওয়াশটেনাও কাউন্টি শেরিফের অফিসের (734) 973-4559 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে

বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে