আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

বুদ্ধপূর্ণিমার আলোয় আলোকিত হোক বিশ্ব

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ১২:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ১২:৪৫:৪৬ অপরাহ্ন
বুদ্ধপূর্ণিমার আলোয় আলোকিত হোক বিশ্ব
আজ মহান বুদ্ধপূর্ণিমা- ২৫৬৮ বুদ্ধবর্ষ। বুদ্ধ পূর্ণিমা বিশ্বে বৌদ্ধদের প্রধানতম ধর্মীয় ও জাতীয় উৎসব। আজ থেকে ২৬৪৭ বছর পূর্বে এদিনে বৌদ্ধধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী কাননে (নেপালে) জন্মগ্রহণ করেন। তিনি ২৬১২ বছর পূর্বে বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ  এবং ২৫৬৮ বছর পূর্বে কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ অর্থাৎ দেহত্যাগ করেন। তাই ত্রি-স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্রতম দিন।
বিশ্বের আলো খ্যাত মহামানব তথাগত গৌতম বুদ্ধ শান্তির নন্দিত প্রতীক হিসাবে বিবেচিত। ১৯৯৯ সালে বিশ্বের মিলনসভা খ্যাত জাতিসংঘ মহামানব গৌতম বুদ্ধের জীবনে সংঘটিত ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমাকে ‘ভেসাক ডে’ বা 'বৈশাখী দিবস' হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। সেই থেকে প্রতিবছর যথাযথ মর্যাদা সহকারে উদযাপন ও পালনের ব্যবস্থা গ্রহণ করেছে জাতিসংঘ। বৌদ্ধপ্রধান রাষ্ট্রসমূহে বিপুল সমারোহে এবং জাতিসংঘের সদস্য দেশগুলো সরকারি ভাবে এ দিবসটি ভেসাক ডে হিসাবে পালন করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন। কিছুকিছু জতীয় ও স্থানীয় পত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে থাকে। 
জগতে মহাপুরুষের আবির্ভাব অত্যন্ত দুর্লভ। কিন্তু তার চেয়ে বেশি বিরলতম ঘটনা হলো একই দিনে জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ তথা দেহত্যাগ। বুদ্ধের জীবনে এই বিরলতম ঘটনাত্রয় সংঘটিত হয়েছে বৈশাখী পূর্ণিমা তিথিতে। তাইতো দিবসটি বৌদ্ধদের নিকট গভীর তাৎপর্যবহ। 
বৌদ্ধ ধর্ম পৃথিবীর প্রাচীন ধর্মগুলোর অন্যতম। ত্রিপিটকে উল্লেখ আছে, জগৎ অনাচার-পাপাচারে নিমজ্জিত হলে জগতের কল্যাণে এবং মানুষকে জীবনের সঠিক ও আলোর পথে পরিচালিত করতে বুদ্ধ ধরায় এসেছিলেন। তিনি মানুষকে কেবল মানুষ হিসেবে দেখেছিলেন। বুদ্ধের আবিস্কৃত ধর্মে মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন। মানবজীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসারজীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু- এ চারটির কারণ উদ্ঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। এক সময় রাজপ্রাসাদের বিত্তবৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধিলাভের পন্থা অন্বেষণে বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন এবং দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচার করেন। মাহমতি বুদ্ধ বৌদ্ধধর্মের প্রবর্তক, সমাজসংস্কারক, মানবতার ধ্বজাধারী। বুদ্ধের দেশিত বোধিজ্ঞান বা চারি আর্য সত্য ও আর্য অষ্টাঙ্গিক মার্গ একটি ক্রুটিমুক্ত সহজ সরল পুণ্যময় উত্তম জীবনবিধান যা পৃথিবীর সকল মানুষ সহজেই অনুধাবন, অনুধ্যান ও অনুশীলন করতে পারে। তাইতো তিনি আজ বিশ্বজয়ী। 
বুদ্ধের বিশ্বজয়ের কাহিনী জানতে হলে, নিজেকে বিশ্বজনীন করতে হবে, বিশ্বের সর্ববৃহৎ ধর্মগ্রন্থ "ত্রিপিটক" অনুশীলন করতে হবে। ত্রিপিটকের মুল ভাষা পালি হলেও এখন বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আসুন আমরা ত্রিপিটক অনুশীলনের মাধ্যমে প্রথমে নিজেকে জয় করি, বুদ্ধবাণী প্রচার-প্রসারের মাধ্যমে বুদ্ধের শাসন-সদ্ধর্মের শ্রীবৃদ্ধিতে এবং বিশ্বশান্তি কামনায় অবদান রাখি। শুভ বুদ্ধ পূর্ণিমার আলোয় ‘জগতের সকল প্রাণী সুখী হোক’।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”