আমেরিকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক

ডেভিসন স্কুলের ৭০ জন মেধাবির মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০১:১৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০১:১৫:২৬ অপরাহ্ন
ডেভিসন স্কুলের ৭০ জন মেধাবির মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী
ডেট্রয়েট, ২৪ মে : মিশিগান রাজ্যের ডেট্রয়েট ড্যাডেভিসন পাবলিক ইলিমেন্টারি মিডল স্কুলে জিপিএ-ফোর পেয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া সত্তর শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আওতায় ছিল থ্রি গ্রেট থেকে শুরু করে এইট গ্রেটের শিক্ষার্থীরা। তারা বাৎসরিক পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ-প্লাস পেয়েছে। 
স্থানীয় সময় বুবধবার (২২ মে) বিকেলে স্কুল অডিটরিয়ামে জাঁকজমক আয়োজনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান পেরেন্টস কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। মেধা ও অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সনদপত্র, অ্যাওয়ার্ড ও মেডেল তুলে দেওয়া হয়। 

এছাড়া শিক্ষাসহ কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় শিক্ষক ডা.মোহাম্মদ সিরাজুল হককে সম্মাননা দেওয়া হয় একই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন কমিউনিটির অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষক নাহিদা হকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে দেন ড্যাভিসন পাবলিক স্কুল ডিস্ট্রিক বোর্ড অব অ্যাডুকেশন প্রেসিডেন্ট অ্যানজেলিক পিটারসন মিবেরী, ডেপুটি সুপারিট্যান্ড লুইস সলানো, অ্যাসিসন্ট্যান্ড সুপারিনডেন্ট জরজিলা টেইট। 
এছাড়া স্কুলের প্রিন্সিপাল র‌্যান্ডল কুলম্যান,অ্যাসিস্ট্যান্ড প্রিন্সিপাল অ্যারেলিয়া রামুস, শিক্ষক ডা.মোহাম্মদ সিরাজুল হক, মেডিকেল স্টুডেন্টস মাহফুজুল হক ও আবদুল মুনতাকিম বক্তব্যে রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল

১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল