আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

মাধবপুরে নিয়োগ পরীক্ষায় অসদুপায়  অবলম্বন, একজনের কারাদন্ড

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১২:১৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৪ ১২:১৭:২৩ অপরাহ্ন
মাধবপুরে নিয়োগ পরীক্ষায় অসদুপায়  অবলম্বন, একজনের কারাদন্ড
মাধবপুর, (হবিগঞ্জ) ২৫ মে : মাধবপুর পৌরসভার কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে হোসেন মোহাম্মদ রুবেল নামের এক প্রার্থীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। হোসেন মোহাম্মদ রুবেল মাধবপুর পৌরসভার ১ নং ওয়ার্ড পুর্ব মাধবপুর গ্রামের জহির মিয়ার ছেলে।
আজ শনিবার (২৫ মে) সকাল ১১ টার সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৬ টি শুন্য পদে নিয়োগের নিমিত্তে অনুষ্টিত লিখিত পরীক্ষায় দন্ডপ্রাপ্ত হোসেন মোহাম্মদ রুবেলকে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে আটক করেন হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে আগত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি পাল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হোসেন মোাহাম্মদ রুবেলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল।
ইউএনও এ কে এম ফয়সাল জানান, ' পৌরসভার সার্ভেয়ার, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক,কার্য সহকারী, টিকাদানকারী  বিদ্যুৎ হেলপার ও ট্রাক হেলপারের  ৬ টি পদের জন্য লিখিত পরীক্ষা চলাকালীন দন্ডপ্রাপ্ত হোসেন মোঃ রুবেলকে বিদ্যুৎ হেলপার পদে  অসদুপায় অবলম্বনের দায়ে হাতেনাতে আটক করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট। পরীক্ষায় ৫৭ জন প্রার্থী অংশ নেন। মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান তাকে কারাগারে  পাঠানো  হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর