আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

রাউজানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর নগরীর স্বাধীনতা কমপ্লেক্স 

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ০১:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:৪৫:১৭ অপরাহ্ন
রাউজানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর নগরীর স্বাধীনতা কমপ্লেক্স 
চট্টগ্রাম, ২৬ মে : প্রকৃতিতে চলছে তাপদাহ। এরই মাঝে স্মৃতি রোমন্থনে মিলন মেলায় একঝাঁক চির তরুণ। তাদের সবার বয়স প্রায় ৫৪ প্লাস। কিন্তু স্মৃতির আয়নায় চোখে-মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে একুশ। কেউ বন্ধুর গলা জড়িয়ে হাঁটছেন, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, চিরচেনা গানের সুরে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা অনেকেই।
এমনি বৈচিত্র্যময় এক উৎসবের আনন্দে মেতে উঠেছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ স্বাধীনতা কমপ্লেক্স। গত ২৪ মে রাউজানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর এসএসসি- ১৯৮৬ ব্যাচের শতশত শিক্ষার্থী বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আনন্দে-উৎসবে মেতে ছিলেন। বর্তমানে থাকা দেশের বাহিরে ও বিভিন্ন জেলার অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সঙ্গে দেখা করার জন্য। উৎসবের নাম 'মিলন মেলা-২০২৪'। সেই মিলন মেলা ঘিরে বন্ধুকে কাছে পাওয়ার অভূতপূর্ব মুহূর্তগুলোর উচ্ছলতা চোখে না দেখলে বোঝা যায় না। শুক্রবার বিকেল ৩টা থেকে নগরীর স্বাধীনতা কমপ্লেক্স আয়োজনস্থল রাউজানের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৮৬ শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে ওঠে। এতে মিলনমেলা নামে একটি স্মরণিকাও প্রকাশ করেন তারা। মিলন মেলায় একে অপরকে 'বন্ধু, কেমন আছিস, কী খবর বল?' কুশল বিনিময় আর হৃদয়ের উষ্ণতায় প্রাণের টানে স্কুলের সেই দিনগুলোয় ফিরে আসা। স্থানে স্থানে গল্প-আড্ডা ছোট দলেও এখানে-সেখানে বসে গেছেন। এর মধ্যে চলে নাশতাপর্ব। চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ, ফটোসেশন ও নিজেদের অংশ গ্রহনে সাংস্কৃতিক আয়োজন। মিলন মেলায় অংশগ্রহণকারী লায়ন উজ্জ্বল কান্তি বড়য়া বলেন, আমারদের পরিচয় আমরা সবাই বন্ধু। এখানে কে সাদা, কে কালা, কে ধনী কে গরিব, কে কোন দলের সেটা দেখা হবে না। এখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই একে অপরের বন্ধু , জয় হোক বন্ধুত্বের।
মিলন মেলায় আসা সাবেক শিক্ষার্থী ডা.প্রদীপ কুমার শীল, নাছির উদ্দিন চৌধুরী ও মেরেরুন নেচ্ছা, মোসলেম উদ্দিন চৌধুরী বলেন, ভালোবাসার টানে বন্ধুদের সঙ্গে দেখা করব বলে চলে এসেছি। তাই নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা সবাইকে আবারও বলব বন্ধু শক্তি, বন্ধু প্রেরণা। অনুষ্ঠান চলাকালীন সময় রাউজানের মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে রাজনীতিবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী, সবাই সমাজে নিজ নিজ অবস্থান নিয়ে সুপ্রতিষ্ঠিত। পরে এক আলোচনা সভায় স্মৃতিচারণ করেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আল হাছান খান, সচিব মোহাম্মদ মনছুর উদ্দীন, সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মিন্টু, ডা. মুহাম্মদ আবদুল আউয়াল, এস.এম আছাদ উল্লাহ, মো. রাশেদ 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড