আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে মেমোরিয়াল ডে

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ১২:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ১২:৪৭:২৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে মেমোরিয়াল ডে
ওয়ারেন, ২৭ মে :  আজ সোমবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে মেমোরিয়াল ডে। একটি ঐতিহাসিক দিন। মেমোরিয়াল ডে, বাংলা করলে এর অর্থ দাঁড়ায় ‘স্মরণ দিবস’।  বিভিন্ন যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের বীরদের সম্মান জানানোর জন্য একটি উৎসর্গীকৃত দিন এটি। অঅজ সরকারি ছুটির দিন। 
১৯৭১ সালে কংগ্রেস মেমোরিয়াল ডে তে জাতীয় সরকারি ছুটির দিন ঘোষণা করে। অনেক বছর ধরে মেমোরিয়াল ডে কে ‘ডেকোরেশন ডে’ নামে অবিহিত করা হতো এবং এটা পালন করা হতো মে মাসের ৩০ তারিখে। পরে সময়ের সাথে ‘ডেকোরেশন ডে’ পরিবর্তিত হয়ে মেমোরিয়াল ডে নাম ধারন করে। যুক্তরাষ্ট্রের অনেক শহরে এই দিন সাঁজোয়া যানে করে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। 
যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর যেসব সদস্য কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে ১৮৬৮ সাল থেকে নিয়মিতভাবে পালিত হয়ে আসছে মেমোরিয়াল ডে। দিনটিকে একইসঙ্গে যুক্তরাষ্ট্রে অনানুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালের সূচনা হিসাবে বিবেচনা করা হয়। এই দিবস উপলক্ষে আমেরিকার ছোটবড় সকল নগরী এবং শহরেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার রেওয়াজ রয়েছে। মৃত্যুবরণকারী প্রত্যেক সৈনিকের সমাধিতে এদিন স্বেচ্ছাসেবকরা আমেরিকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে সমাধি-সৌধ পরিদর্শনসহ মৃত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর আরও নানা রকম আয়োজন থাকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির