আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

সিলেটের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৪ ০১:৩৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৪ ০১:৩৪:৫১ অপরাহ্ন
সিলেটের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

বাম থেকে বজয়ী চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব , মো. আনহার মিয়া এবং আশফাকুল ইসলাম সাব্বির।

সিলেট, ২৯ মে : শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ প্রক্রিয়া। তৃতীয় ধাপে সিলেটের তিন উপজেলা ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জে বুধবার (২৯ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবুল কাশেম পল্লব, মো. আনহার মিয়া ও আশফাকুল ইসলাম সাব্বির।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব ২০ হাজার ১শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫শ ৬০ ভোট। তিনি লাউতা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।
এই নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।
অপরদিকে, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী সংখ্যা ছিলেন ১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়েছেন। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ২০ হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর পেয়েছেন ১৮ হাজার ৬শ ৮৬টি ভোট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর