আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ০৪:১৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ০৪:১৯:৩৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৩১ মে : গত ২৮ মে, মঙ্গলবার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত পৃথিবী বিখ্যাত বোর্ডওয়াকে ওইদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়।
খিল ধরা দুপুরে সূর্য দেবতাকে মাথার ওপর রেখে ভক্তকূলের পদচারনায় মুখরিত হতে থাকে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়ার্ক। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা ঊর্মিমালার শব্দ তরঙ্গকে ছাপিয়ে ইথারে ভেসে আসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর- ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’। অদ্ভুত এক ভালোলাগায় আচ্ছন্ন  হয়ে পড়ে মন-প্রাণ। আর এসবের উপলক্ষ “নগর সংকীর্তন”।
মেঘে মেঘে বেলা বাড়ে, পায়ে পায়ে বাড়ে ভক্তকূলের ভিড়। ঢোল-খোল, মৃদঙ্গের আওয়াজের সাথে তাল মিলিয়ে   সম্মিলিত কোরাসে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাস। এছাড়া অভয় নিতাই দাশ, কেশব আচার্য দাশ, অনুরাধা দাসী, বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, উত্তম দাশ, কানচন চৌধুরী, চন্দনা ত্রিপাঠি, দীপংকর মিত্র, প্রদীপ দে, তৃপ্তি সরকার ,আন্না মিত্র, মেরি দে,গংগা সাহা, সজল দাশ, রেশমি দাশ, রানা দাশ, ক্ষমা সরকার, সুমি মজুমদার, দীপা দে, পিকলু দাশ, সজল চক্রবর্তী, ধীমান পাল, শুক্লা পাল, বেবি দাশ, বিউটি দাশ প্রমুখ অংশগ্রহন করেন।

বোর্ডওয়ার্কে বেড়াতে আসা মার্কিনী সহ ভিনদেশী পর্যটকরা নান্দনিক এই আয়োজনে অভিভূত হয়ে পড়ে। তাদের চলার গতি যায় থেমে। শুদ্ধ-অশুদ্ধ উচ্চারণের সংমিশ্রণে তারা হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলায়। আবেগে-উচ্ছ্বাসে-আনন্দে ভক্তকূল নেচে-গেয়ে একাকার হয়ে যায়। বোর্ডওয়াকের শোবোট হোটেল এর সামনে থেকে শুরু হয়ে বোর্ডওয়াকের মিসিসিপি এভিনিউ পর্যন্ত গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগে স্বয়ং পুরুষোত্তম ভগবান তিনি এই সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। তাই তিনিই  নগর সংকীর্তন আন্দোলনের পিতা। নিগূঢ় প্রেম আর মধুর হরিনামের যে পবিত্র মালাখানি শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেছেন তা সবার গলায় পরিয়ে  দিয়ে একটি সুন্দর ও শোষণহীন সমাজ  ব্যবস্থা  প্রতিষ্ঠাই এই নগর সংকীর্তনের  লক্ষ্য। নগর সংকীর্তন হিন্দু  ধর্মের পুরানো ঐতিহ্য, যা বহুকাল ধরেই চলে আসছে।
নগর  সংকীর্তনের আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীদের নগর সংকীর্তনে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন