আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

মিশিগানে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে বাংলাদেশে দূতাবাস

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ১২:০৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ১২:০৬:৩৮ পূর্বাহ্ন
মিশিগানে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে বাংলাদেশে দূতাবাস
ওয়ারেন, ৩ জুন : মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস। আগামী ৮ জুন ও ৯ জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমান টিম। 
ওয়ারেন শহরের নাইন মাইল রায়হান প্লাজায় রান্নাঘর রেস্টুরেন্টে শনিবার ও রোববার এ দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। 
বাংলাদেশ সরকারের এই কার্যক্রম সফল করতে সহযোগিতায় কাজ করছেন মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতারা। এ লক্ষে শনিবার রাতে রান্নাঘর রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন আওয়ামী লীগ নেতারা।    
ভ্রাম্যমান এই ক্যাম্প থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP), নো ভিসা রিকুয়ার্ড (NVR) এবং ডুয়েল ন্যাশনালিটি সাটিফিকেট (DNC) সেবা দেওয়া হবে দূতাবাসের ফেসবুক পেজ সূত্রে জানা গেছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান, সেক্রেটারি আবু আহমেদ মুসা, মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন ও সেক্রেটারি মোহাম্মদ মোতালিব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স