আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

হাছানদন্ডী মোহাম্মদীয়া এম রহমান সিনিয়র মাদরাসা দ্বীনি শিক্ষার এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ১২:২৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ১২:২৪:০৮ পূর্বাহ্ন
হাছানদন্ডী মোহাম্মদীয়া এম রহমান সিনিয়র মাদরাসা দ্বীনি শিক্ষার এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
চট্টগ্রাম, ৩ জুন : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাছনদণ্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান সিনিয়র মাদরাসা চন্দনাইশ উপজেলাধীন নবগঠিত দোহাজারী পৌরসভা এলাকায় হাছনদণ্ডী গ্রামে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও শিক্ষার জন্য অত্র এলাকায়  ছিলনা কোন স্কুল কলেজ কিংবা মাদরাসা। গ্রামের ছেলে মেয়েদেরকে  কুরআন-হাদীসের পাশাপাশি ধর্মীয় ও আরবী শিক্ষা দেয়া, সৎ, সাহস, দক্ষ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং আদর্শবান ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৭ সালে জনাব খাইরুল বশর মাস্টারের উদ্যোগে এলাকার কিছু  দানশীল ব্যক্তির সার্বিক সহযোগীতায় এবং জমি দানের মাধ্যমে  হাছনদণ্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান সিনিয়র মাদরাসা প্রতিষ্ঠা  লাভ করে। যাদের অবদান অনস্বীকার্য তাঁরা হলেন - মতিয়র রহমান সওদাগর, আমজাদ হোসেন চেয়ারম্যান, আমিনুল ইসলাম ছমদী, তহসীলদার সৈয়দ আহমদ, জনাব আশরাফ মিয়া মেম্বার,  জনাব হাজী শরাফত আলী,  জনাব প্রফেসর এ টি এম সালেহ জহুর,  জনাব মোহাম্মদ সাইফুদ্দিন,  এ এইচ এম রফিকুল হক, শামসুল হক সিদ্দিকী এবং দেওয়ান গণি প্রমুখ উল্লেখযোগ্য।  
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। ১৯৯৪ সালে মাদরাসা শিক্ষা বোর্ড হতে আলিম শ্রেণির স্বীকৃতি লাভ করে। এর আগে গরীব অসহায় ও এতীম ছাত্রদের জন্য ১৯৭৪ সালে "রহমানিয়া শুকরিয়া শিশুসদন এতিমখানা"  নামে  এতিমখানা চালু করা হয়। ২০০৪ সালে নাছিমাবান হেফজখানা নামে হেফজখানা চালু হয়।  অত্র মাদরাসার EIIN (Education Institute Identification Number)  হচ্ছে ১০৪১৮৮। আর MPO নং হচ্ছে ২১৭০৫২২০২।
হাছানদন্ডী  মোহাম্মদীয়া এম রহমান সিনিয়র  মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম ছমদী (রহ) সুনাম ও দক্ষতার সাথে নিবিড়াভাবে দায়িত্ব পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল ও আদর্শ   দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অত্র মাদরাসায় এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে আলিম দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে অত্র মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৫০ জন।  সরকারী এমপিও ভুক্ত এই মাদরাসায় সহশিক্ষা কার্যক্রম চালু আছে। এই ঐতিহ্যবাহী মাদরাসার ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিভিন্নমুখী এবং গৌরবোজ্জ্বল। এখানে অধ্যয়নকালে শিক্ষা, সাংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তারা যেমন মেধা ও  প্রতিভার পরিচয় দিয়েছেন ঠিক তেমনি শিক্ষাজীবন শেষে তেমনি কর্মক্ষেত্রেও জাতীয় পর্যায়ে বিভিন্নমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা। প্রতি বছর অত্র মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুদক্ষ পরিচালনায় অতীতের ভালো ফলাফলের ধারাবাহিকতার ন্যায় বেশ কয়েকবার দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে। বর্তমানে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্বে পালন করছেন মাওলানা আবুল বাশর। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অসাধারণ ক্যাম্পাস, সুনিবিড় পরিবেশ, সুদৃঢ় ব্যবস্থাপনা, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন,  কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম, ছাত্র- ছাত্রীদের জন্য আলাদা কমন রুম, ১টি বিজ্ঞানাগার ও একটি সমৃদ্ধ আধুনিক লাইব্রেরী এবং ক্যাম্পাসে দূর-দূরান্তের ছাত্রদের জন্য ১টি ছাত্রাবাসও রয়েছে। তাছাড়া বিশাল খেলার মাঠ, দর্শনীয় রকমারী সারি সারি সবুজ গাছের বাগান আছে। হাছনদণ্ডী মোহাম্মদীয়া এম রহমান সিনিয়র মাদরাসা দ্বীনি ও আধুনিক শিক্ষা অর্জনের একটি চমৎকার ও উপযুক্ত স্থান। সেই হিসেবে অত্র মাদরাসাটি উচ্চতর শিক্ষা ফাজিল এবং কামিল (এমএ) এ উন্নতি করা সময়ের দাবী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা