আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

শিব মন্দিরে লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ০৩:০৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ০৩:৩৯:১৪ পূর্বাহ্ন
শিব মন্দিরে লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত
ওয়ারেন, ৩ জুন : গতকাল রোববার নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে যুগাবতার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার ১৩৪ তম তিরোধান দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পূজা-অর্চনা, কীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ, রাজ্যভোগ, প্রসাদ বিতরণ করা হয়।
সকালে বাল্য ভোগ পর্ব অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় পূজার্চনা শেষে মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপুর পরিচালনায় অনুষ্ঠিত হয় গীতাযজ্ঞ। পরে শ্রীশ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম পাঠ করেন ভক্তরা। গীতাযজ্ঞ শেষে গানের সাথে আরতিতে অংশ নেন নারীরা।

অনুষ্ঠানে শিশু শিল্পী অতনু আচার্য্য দুটি ধর্মীয় গান পরিবেশন করে। তার গানে মুগ্ধ সকলেই। এক সপ্তাহ আগে অতনু অভিবাসী ভিসায় বাবা অমল আচার্য্য ও মায়ের সাথে বাংলাদেশ থেকে মিশিগানে আসে। যুক্তরাষ্ট্রে আসার পর অতনুর এটাই প্রথম পারফরমেন্স। সে ওয়ারেন সিটির বাসিন্দা অরুন আচার্য্যের ভাতিজা। অঞ্জলি প্রদান শেষে, উপস্থিত ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হয়। তিরোধান দিবস উপলক্ষে সকাল থেকেই  মন্দিরে ছিল দর্শনার্থীদের ভিড় ।
লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীর দিন ১৭৩০ খ্রিষ্টাব্দে (১৮ ভাদ্র, ১১৩৭ বঙ্গাব্দ) কলকাতা থেকে কিছু দূরে চৌরাশি চাকলা নামক গ্রামে একটি ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম রামনারায়ন ঘোষাল। এবং তাঁর মাতা কমলাদেবী। তিনি ছিলেন তাঁর বাবা মায়ের চতুর্থ পুত্র। 

ছোটবেলা থেকেই লোকনাথ ছিলেন খুবই দুষ্টু। তিনি লেখাপড়ার সঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থ, শাস্ত্র এসব পাঠ করতেন। লোকনাথের বয়স যখন এগারো বছর, তখন বাবার আদেশ অনুযায়ী তিনি ভগবান গাঙ্গুলীর কাছে সন্ন্যাসের দীক্ষা নিলেন। ভগবান গাঙ্গুলী ছিলেন নিষ্ঠাবান সর্বশাস্ত্রজ্ঞ এক পন্ডিত। তিনি লোকনাথ ও তাঁর সঙ্গী বেণীমাধব বন্দোপাধ্যায়ের উপনয়ন কার্য সম্পন্ন করে তাঁদের নিয়ে গৃহত্যাগ করেন। 

গৃহত্যাগের পর কিছু দিন ব্রত পালনের পর লোকনাথ চলে যান হিমালয়ে। দীর্ঘ ৫০ বছরের বেশি বরফের উপর কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন। এই সাধক ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণের পর দীর্ঘ ২৬ বছর বাংলাদেশের নারায়নগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করেন। ১৫০ বছর বয়সে ১৯ জ্যৈষ্ঠ তিনি বারদীতে দেহত্যাগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”