আমেরিকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক

ওয়ারেনে অর্থ নিয়ে বিরোধের জেরে হামলায় যুবক আহত, দুই ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ০১:২২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ০১:২২:৪৫ পূর্বাহ্ন
ওয়ারেনে অর্থ নিয়ে বিরোধের জেরে হামলায় যুবক আহত, দুই ভাই গ্রেফতার
ওয়ারেন, ৪ জুন : ওয়ারেন পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবক গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বছর পঁচিশের ওই যুবক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৩ মিনিটে ওয়ারেন পুলিশ ও দমকল কর্মীদের কারাম কোর্টের ২২০০০ ব্লকে ডাকা হয়। আধিকারিকরা ঘটনাস্থলে পৌছে ভিকটিমকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তি পাশের একটি বাড়িতে প্রবেশ করেছে বলে জানতে পারে পুলিশ। এই বাড়িটি থেকে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তদন্তকারীরা সন্দেহভাজনের বাড়িতে একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে নেয়। 
তদন্তকারীরা জানিয়েছেন, টাকা পয়সা নিয়ে নির্যাতিতা ও অল্পবয়সী সন্দেহভাজনের মধ্যে বিবাদ ছিল। পুলিশ জানিয়েছে, প্রবীণ সন্দেহভাজন একটি বাড়ি থেকে বেরিয়ে এসে আক্রমণে লিপ্ত হন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে উভয় সন্দেহভাজন ভিকটিমের শরীরের উপরের অংশ এবং মাথার অংশে 'লাথি এবং ধাক্কা দিয়েছে। এতে ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এ ঘটনায় কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ফলাফল পর্যালোচনা ও অভিযোগের সিদ্ধান্তের জন্য বুধবার ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল

১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল