আমেরিকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা রাবে হাসান নদভী আর নেই

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৩ ০২:৫৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৩ ০২:৫৫:১০ অপরাহ্ন
ভারতের প্রখ্যাত আলেম মাওলানা রাবে হাসান নদভী আর নেই
রায়বেরেলি, (উত্তর প্রদেশ) : ১৩ এপ্রিল : ভারতের প্রখ্যাত আলেম, অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ডের প্রধান, ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম নদওয়াতুল উলামার মহাপরিচালক মাওলানা রাবে হাসান নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল, ২১ রমজান) তিনি ইন্তেকাল করেন। বাদ এশা নদওয়াতুল উলামা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ ফজর উত্তর প্রদেশের রায় বেরেলীতে তাকে দাফন করা হবে।
কিছুদিন আগে নিউমোনিয়া ও শ্বাস কষ্টে আক্রান্ত হন মাওলানা রাবে হাসান। উন্নত চিকিৎসার জন্য তাকে রায় বেরেলী থেকে লখনৌর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একটি মেডিকেল টিমের অধীনে চিকিৎসারত ছিলেন তিনি।
মাওলানা রাবে হাসান নদভী প্রখ্যাত ইসলামী চিন্তাবিদদের একজন। তিনি সামাজিক জীবনে ইসলামী অনুসাশনের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতেন। তিনি বলতেন, বর্তমানে মানুষ নামাজ রোজার মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছে, এবং ব্যক্তি ও সামাজিক জীবনে ইসলামকে উপেক্ষা করে চলে। তিনি বিয়েতে যৌতুকের ঘোর বিরোধী ছিলেন। এর বিপরীতে বাবার সম্পদে মেয়েদের অধিকার নিশ্চিতের প্রতি জোর দিতেন। তিনি বলতেন, ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথনির্দেশনা প্রদান করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল হারাম বাছ-বিচার করে চলা একজন মুসলমানের অবশ্য কর্তব্য।
মাওলানা রাবে হাসান নদভী ১৯২৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি মুফাক্কিরে ইসলাম খ্যাত মাওলানা আবুল হাসান আলী নদভী রহ.-এর ভাতিজা। তিনি অনেক গ্রন্থেরও লেখক ছিলেন।
তিনি একাধারে রাবেতায়ে আলমে ইসলামী মক্কা মুকাররমার সদস্য ও এর পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা সৌদি আরবের ভাইস প্রেসিডেন্ট, ইসলামিক রিসার্চ অ্যান্ড ব্রডকাস্টিং কাউন্সিল, লখনউর ধর্মীয় শিক্ষা কাউন্সিল এবং ইসলামিক ফিকহ একাডেমী ভারতের পৃষ্ঠপোষকদের একজন ছিলেন।
তিনি নিজের পারিবারেই প্রাথমিক পড়াশোনা শেষ করেন। এরপর দারুল উলুম নদওয়াতুল উলামাতে ভর্তি হন। ১৯৪৭ সালে নদওয়াতে উচ্চতর শিক্ষা সমাপ্ত করেন, এরপর ১৯৪৮ সালে এক বছর দারুল উলুম দেওবন্দে ছিলেন। পড়াশোনা শেষে ১০৪৯ সালে নদওয়াতুল উলামাতে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন।
এরপর তিনি ১৯৫০-১৯৫১ পর্যন্ত দাওয়াত ও তালিমের কাজে সৌদি আরব ও হিজাজ অঞ্চলে অবস্থান করেন। এরপর ১৯৫৫ সালে দারুল উলুম নদওয়াতুল উলামার আরবি ভাষা বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব লাভ করেন। আরবি ভাষায় বিশেষ অবদানের জন্য তাকে ইন্ডিয়া উত্তরপ্রদেশ কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
১৯৯৩ সালে তিনি দারুল উলুম নদওয়াতুল উলামার মহাপরিচালকের দায়িত্ব পান। ২০০২ সালের জুন মাসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সভাপতি কাজী মুজাহিদুল ইসলাম কাসমির মৃত্যুর পর তিনি সর্বসম্মতিক্রমে এর প্রধান হিসেবে নির্বাচিত হন।
১৯৭৩ সালে ভারতীয় মুসলিমদের জন্য ইসলামি শরিয়া আইন সংরক্ষণ ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয়। এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বী সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা হয়। ভারতীয় মুসলিমদের ধর্মীয় নেতৃবৃন্দ, পণ্ডিত, আইনজীবী, রাজনীতিবিদ ও অন্যান্য পেশার ব্যক্তিরা এর সদস্যদের মধ্যে আছেন।
মাওলানা রাবে হাসান নদভী আমেরিকা, জাপান, মরক্কো, মালয়েশিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, উজবেকিস্তান, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং বহু আরব, ইউরোপীয় ও আফ্রিকান দেশ ভ্রমণ করেছেন।
সূত্র : মিল্লাত টাইমস/ঢাকা পোস্ট

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন

ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন