আমেরিকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

মিডল্যান্ডের অলিভ গার্ডেনে গুলিবিদ্ধ নারী; গ্রেফতার ১

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ১২:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ১২:৫৭:৩৩ অপরাহ্ন
মিডল্যান্ডের অলিভ গার্ডেনে গুলিবিদ্ধ নারী; গ্রেফতার ১
মিডল্যান্ড, ৪ জুন :মিডল্যান্ড শহরের অলিভ গার্ডেনে বন্দুকধারীর হামলায় এক নারী আহত হয়েছেন। এঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল চারটে নাগাদ ইস্টম্যান অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটেছে বলে  মিডল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 
বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন যে ওয়েস্টল্যান্ডের ৪১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি এখনও ভেতরে রয়েছেন। তিনি গ্রেফতারের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে, কর্মকর্তারা জানতে পেরেছেন সাগিনাওয়ের ৪১ বছর বয়সী এক নারীর ঘাড়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসার জন্য মাই মিশিগান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা প্রকাশ করা হয়নি। সোমবার আরও তথ্যের জন্য অনুরোধ করা হলেও পুলিশ সাড়া দেয়নি। তদন্তকারীরা বলছেন, তারা বিশ্বাস করেন যে গুলি চালানোর ঘটনাটি একটি বিচ্ছিন্ন, ঘরোয়া সম্পর্কিত ঘটনা থেকে ঘটেছে। ওয়েস্টল্যান্ডের ওই ব্যক্তি মিডল্যান্ড কাউন্টি কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক