আমেরিকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩ স্কুলে গণহত্যার হুমকি : যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক ৪০১ মিলিয়ন ডলারের উপহার, নতুন যুগে এমএসইউ অ্যাথলেটিক্স প্রাক্তন ন্যাশনাল হকি লিগ খেলোয়াড় যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি জাতীয় অভিবাসন দমন অভিযান মিশিগানের শ্রেণীকক্ষে উদ্বেগ বাড়াচ্ছে স্টার্লিং হাইটসে মানসিক সমস্যা থাকা সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ ডেট্রয়েটে গুলিতে  নিহত ১, আহত ১ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈধ   এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, গুজবে কান দেবেন না : ডা. জাহিদ খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ সাউথফিল্ড হোটেলের পার্কিং লটে গুলিতে এক ব্যক্তি নিহত হ্যামট্রাম্যাক পুলিশ অফিসারের বিরুদ্ধে স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ খারিজ বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে রাখা হয়েছে জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন প্লট কেলেঙ্কারি : শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক দণ্ডিত থ্যাঙ্কসগিভিংয়ের পর তুষারঝড়ে ডেট্রয়েটে ভ্রমণ বিপর্যস্ত

চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু  কাজ করেছিলেন-প্রধানমন্ত্রী 

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ১২:৪৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ১২:৪৩:১৭ পূর্বাহ্ন
চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু  কাজ করেছিলেন-প্রধানমন্ত্রী 
ঢাকা, ৫ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না। তাদের যা যা প্রয়োজন সবই করবে সরকার।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা আলাদা ফান্ড আছে, যেখান থেকে বিভিন্ন অঞ্চলে যারা অনগ্রসর জনগোষ্ঠী আমরা তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা দিয়ে থাকি। চা শ্রমিকদের জন্যও আমরা একটি বিশেষ ভাতার ব্যবস্থা করি।’ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছিলেন।’ শেখ হাসিনা বলেন ‘চা অর্থকরি ফসল হচ্ছে। দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। এ নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’
বিভিন্ন ফ্লেভারের চা বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের রুচি বদলে গেছে। বিভিন্ন ধরনের ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছে। বাজারে হার্বাল টি, মশলা টি, তুলসি পাতার চা, জেসমিন টি, এগুলো চলে। শুধু চা পাতা বাল্কে বিক্রি না করে, ভ্যালু অ্যাড করেন। তাহলে ভালো দাম পাবেন। পাট পাতা থেকেও চা তৈরি হয়। এ নিয়ে গবেষণা হচ্ছে। খামারিরা বলছেন, এটি নাকি ডায়াবেটিকসের জন্য ভালো।’
মালিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘চা শ্রমিকদের প্রতি যত্নবান হলে তাদের থেকে বেশি কাজ করিয়ে নিতে পারবেন। তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া, চিকিৎসাসহ নানান বিষয় দেখবেন। চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন জাতির পিতা। তাদের মাথাগোঁজার ঠাঁই, আপন ভূমি নেই। আমরা তাদের সেই মাথাগোঁজার ঠাঁই করে দেবো। কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না। আমাদের পরিষ্কার কথা।’
তিনি আরো বলেন,মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গ্রামের চা দোকানে আড্ডা বসে। চায়ের কাপে ঝড় তোলে। রাজা উজির মারে ওখানে। দেশি বিদেশি নানান খবর রাখে সেখানকার মানুষ। আর চা পান করে। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়। এ কারণে আমাদের চায়ের চাহিদাও বেড়ে গেছে। নিজস্ব উৎপাদনে যেন চাহিদা পূরণ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্য চায়েরও উৎপাদন বেড়েছে। উভয়ের সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘চা আমার খুব প্রিয়। আমি চা পান করি। কারণ, জাতির পিতা চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আর বিশেষ করে, চা শ্রমিকরা নৌকায় ভোট দেয়। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু তাদের অন্য দিকে নিতে পারে নাই। তাদের (শ্রমিক) ভালোবাসা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করে।’
অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটেগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে ৮টি কোম্পানি ও ব্যক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই

মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই