আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

ইসলামি আদর্শালোকে আলোকিত মানুষ গড়ছে চট্টগ্রামের একটি মাদরাসা 

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০২:৩৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০২:৫৩:১৮ পূর্বাহ্ন
ইসলামি আদর্শালোকে আলোকিত মানুষ গড়ছে চট্টগ্রামের একটি মাদরাসা 
চট্টগ্রাম, ৬ জুন : দক্ষিণ চট্টগ্রাম জেলার  চন্দনাইশ উপজেলার আওতাধীন ৯ নং দোহাজারী ইউনিয়নকে ২০১৭ সালের ১১ মে  দোহাজারী পৌরসভা ঘোষণা করা হয়। এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১ নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ পৌরসভার আওতাধীন গ্রাম কিংবা এলাকাসমূহের মধ্যে চাগাচর অন্যতম।
১৯৬৫ সালে স্থানীয় আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা সোলায়মান মোজাদ্দেদী (রহ) এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে তার নিজস্ব জায়গার উপর দ্বীনি শিক্ষার মাধ্যমে ইসলামি আদর্শালোকে আলোকিত মানুষ গড়তে চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাযিল ডিগ্রী মাদরাসা প্রতিষ্ঠা করেন। অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা সোলায়মান মোজাদ্দেদী (রহ) সুনাম ও দক্ষতার সাথে নিবিড়াভাবে দায়িত্ব পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল ও আদর্শ   দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ২০১০ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। 
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি শুরুতে মক্তব হিসেবে প্রতিষ্ঠা করা হলেও পর্যায় ক্রমে  ফাজিল ডিগ্রি পর্যন্ত উন্নীত হয়েছে।  প্রতিষ্ঠানটি মাদরাসা শিক্ষা বোর্ড,ঢাকা কর্তৃক ১৯৮২ সালে দাখিল, ১৯৯০ সালে আলিম এবং ১৯৯৭ সালে ফাজিল  মঞ্জুরী লাভ করে। এরপরে ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়, এবং ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরিত হয়। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গরীব অসহায় ও এতীম ছাত্রদের জন্য সমাজ সেবা অধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত "চাগাচর মুছাবিয়া নছিমিয়া আহম্মদিয়া শিশুসদন"  নামে  এতিমখানা চালু করা হয়।  অত্র মাদরাসার EIIN (Education Institute Identification Number)  হচ্ছে ১০৪১৯৩। আর MPO নং হচ্ছে ২১৭১০২৩০১।
বর্তমানে চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন  মাওলানা সোলায়মান মোজাদ্দেদী (রহ)  এর সন্তান মাওলানা আহমদ রেজা নুরী। প্রতি  বছর এ প্রতিষ্ঠান থেকে ফাজিল, আলিম, দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে। শিক্ষা প্রসারে এবং উন্নত ও আলোকিত জাতি গঠনে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসাথে  এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট দক্ষ  শিক্ষকমন্ডলী, গভর্ণিংবডি ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রাখছেন। 
লেখক : কলামিস্ট। 
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। 
যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর