আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

নতুন ওয়েব ফিল্ম 'স্বয়ংবর' এর শুটিং সম্পন্ন

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০২:৫৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০২:৫৪:৫৮ পূর্বাহ্ন
নতুন ওয়েব ফিল্ম 'স্বয়ংবর' এর শুটিং সম্পন্ন
ঢাকা, ৬ জুন : বাংলা চলচ্চিত্র জগতে নতুন সংযোজন "স্বয়ংবর" ওয়েবফিল্মের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক তানিম আহমেদ। 
"স্বয়ংবর" একটি রোমান্টিক একশন ফিল্ম এবং চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক রাজুব ভৌমিক রাজ এবং নায়িকা শিরীন শিলা। এছাড়াও অভিনয় করেন, কচি খন্দকার, শীমান্ত খান, রোজী সিদ্দিকী, ডন, তমাল, পারভেজ সুমন, নওরীন সহ আরো অনেকে। 

পরিচালক তানিম আহমেদ বলেন, "স্বয়ংবর" ছবির কাজ সম্পন্ন করতে পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছিল অপরিহার্য। এই ছবিতে প্রেম, বন্ধুত্ব, এবং একশনের এক সুন্দর কম্বিনেশন দেখতে পাবেন দর্শকরা। 
চিত্রনায়িকা শিরীন শিলা বলেন, এক অসাধারণ ওয়েবফিল্মের শুটিং শেষ করেছি। ছবির কাহিনী আবর্তিত হয়েছে একটি স্বয়ংবরের অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমার বিশ্বাস এ ছবির গল্প, সঙ্গীত এবং দৃশ্যায়ন সবই দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা দিতে প্রস্তুত। আশা করি দর্শকরা আমার কাজকে উপভোগ করবেন এবং চরিত্রটিকে হৃদয়ে স্থান দেবেন।

নায়ক রাজুব ভৌমিক রাজ বলেন, একজন অভিনেতা হিসেবে শুটিং শেষ করার পর আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। প্রতিটি দৃশ্যে কাজ করার সময় আমি চরিত্রের গভীরে ডুবে থাকার চেষ্টা করেছি।  সহ-অভিনেতাদের সঙ্গে সমন্বয়টাও ছিল অসাধারণ। প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জিং কিন্তু একই সঙ্গে আনন্দদায়ক। আশা করি দর্শকরা আমার প্রচেষ্টা উপভোগ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স