আমেরিকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

নিউজার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে সুব্রত ও লাকীর জয়লাভ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ০৪:৪০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ০৪:৪০:২৮ পূর্বাহ্ন
নিউজার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে সুব্রত ও লাকীর জয়লাভ
নিউজার্সি, ৬ জুন : নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন সুব্রত ও লাকী। গত ৪ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্র্যাটিক কমিটি পার্সন’ পদে জয়ী হয়েছেন।
সুব্রত চৌধুরী- বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত।
তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদমাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিত ও পুরস্কৃতও হয়েছেন। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা মাধ্যমের সংবাদপত্র, সংকলনে নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন। অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে।
আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, সাউথ জার্সি পয়েটস কালেকটিভ,এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকান্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।
সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসাবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।
লাকী চৌধুরী- চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কণ্যা লাকী চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর অধীনে মার্কেনটাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন। তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। 
উল্লেখ্য, সুব্রত চৌধুরী ডেমোক্র্যাটিক কমিটি পারসন পদে তৃতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে লাকী চৌধুরী এই পদে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। প্রাইমারি নির্বাচনে তাঁদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তাঁরা ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা

হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা