আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

পুরাতন খোয়াই নদী সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ০১:৫৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ০১:৫৫:৪১ অপরাহ্ন
পুরাতন খোয়াই নদী সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান
হবিগঞ্জ, ৬ জুন : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর পক্ষ থেকে ’হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ, দখল এবং দূষণমুক্ত করে সংরক্ষণের দাবীতে' জেলা প্রশাসককে স্মারকলিপি  দেওয়া হয়েছে। 
আজ (বৃহস্পতিবার) ০৬ জুন  বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা এর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও নির্বাহী সদস্য এডভোকেট বিহারী দাস।  
স্মারকলিপিতে বলা হয় ৫ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের প্রধান জালাধার। বর্ষা মৌসুমে শহরের বৃষ্টির পানি ধারণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় পুরাতন খোয়াই নদীর ভূমিকা অপরিসীম। এছাড়াও এই শহরের ইতিহাস-ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের সাথে পুরাতন খোয়াই নদী একই সূত্রে গাথা। অথচ দুঃখজনক হলেও সত্য যে, কিছু স্বার্থন্বেষী মহল নদীটিকে অব্যাহতভাবে দখল করে রেখেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখলদারদের অবৈধ দখল, ভরাট ও দূষণের কারণে নদীর অবস্থা চরমে পৌঁছেছে। নদীটি ক্রমাগত ভরাট ও অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে বর্তমানে  বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। যা শহরের নিম্নাঞ্চলে কৃত্রিম বন্যা হিসেবে রূপ নেয়। এতে ভুক্তভোগী এলাকার মানুষকে দুর্গন্ধময় ও আবর্জনা মিশ্রিত পানিতে আবদ্ধ অবস্থায় বসবাস করতে হয়। 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের মে মাসে তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন খোয়াই নদী রক্ষায় একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির তত্ত্বাবধানে নদীটির সীমানা নির্ধারণের কাজ শুরু হয়। কিন্তু সীমানা নির্ধারণের কাজটি আধুনিক সদর হাসপাতালের পাশ থেকে হরিপুর পর্যন্ত হয়ে একপর্যায়ে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসক হবিগঞ্জবাসির প্রাণের দাবি খোয়াই নদী দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। ওই সময় মাছুলিয়া থেকে নাতিরাবাদ পর্যন্ত নদীর প্রায় তিন কিলোমিটার সীমানা নির্ধারণ করে লাল রং দিয়ে চিহ্ন দেওয়া হয়। একই মাসের ১৬ তারিখ থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেসময় মাছুলিয়া থেকে শায়েস্তানগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীর অংশ থেকে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পুরাতন খোয়াই নদীসহ খোয়াই নদীর জন্য প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয় এবং এটি প্রিএকনেক হয়েছে এমনটাই তৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়।  অত্যন্ত দুঃখজনক বিষয় ওই সময় তৎকালীন জেলা প্রশাসক বদলি হয়ে গেলে উচ্ছেদ অভিযান থেমে যায় এবং উদ্ধারকৃত অংশটুকু পুনরায় দখলে চলে যায়!
২০২৩ সালে পুরাতন খোয়াই নদীর অপেক্ষাকৃত ভালো থাকা অংশের একপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং ২০২৪ সালে নদীর আরো দুটি অংশ হবিগঞ্জ পৌরসভা পরিষ্কার করে যা শহরবাসীর জন্য অত্যন্ত আনন্দের। 
স্মারকলিপিতে বলা হয়, আমরা আশা করি নির্মোহভাবে সীমানা চিহ্নিত করে দ্রুততার সঙ্গে দখল উচ্ছেদ করে নদীটি সংরক্ষন করা হবে। কোন অবস্থাতেই যেন অবৈধ দখলদাররা বৈধতা না পায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। 
আমাদের ও নগরবাসীর দাবি, পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্থায়ী সীমানা পিলার স্থাপনের। কিন্তু পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ আজও হয়নি। ফলে নদীর উভয় পাড়ে দখল ও অবৈধ স্থাপনা তৈরি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুরাতন খোয়াই নদীর উপর এরকম অন্যায় আচরণ কোনভাবে গ্রহণযোগ্য নয়। আমরা আশঙ্কা করছি এভাবে নদীটি ধ্বংস করা হলে হবিগঞ্জে শুধু পরিবেশ বিপর্যয়ই নয়; ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে। তাই অনতিবিলম্বে পুরাতন খোয়াই নদীটিকে রক্ষা করার বিকল্প নেই।
স্মারকলিপিতে পাঁচটি দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হচ্ছেঃ
১. অবিলম্বে নির্মোহভাবে পুরাতন খোয়াই নদীর ৫ কিলোমিটার দীর্ঘ পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিত করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্থায়ী সীমানা পিলার স্থাপন করতে হবে।

২. পুরাতন খোয়াই নদীতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে নদীটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। নদীটি খনন করতে হবে প্রয়োজনের দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

৩. মাছুলিয়া থেকে বগলা বাজারের মাছ বাজার পর্যন্ত নৌ-পরিবহন ব্যবস্থা চালু করতে হবে। 

৪. নদীর উভয়তীরে প্রয়োজনীয় স্থানসমূহে ওয়াকওয়ে নির্মাণ এবং নদীর পাড়ে ঘাস লাগানো, গাছ  রোপণ এবং মানুষের বসার স্থান করতে হবে।

৫. নদী রক্ষায় স্থানীয় প্রশাসন, স্থানীয় জন প্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে নদী রক্ষা মনিটরিং টিম গঠন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর