আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

বাংলাদেশে উন্নত কৃষিকাজের জন্য এআই এবং আইওটি ব্যবহার শীর্ষক সেমিনার

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০৪:৪৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০৪:৪৬:৫৮ পূর্বাহ্ন
বাংলাদেশে উন্নত কৃষিকাজের জন্য এআই এবং আইওটি ব্যবহার শীর্ষক সেমিনার
ঢাকা, ৮ জুন : ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ভিত্তিক স্যালফোরড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে গত ৫ জুন অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশে উন্নত কৃষিকাজের জন্য এআই এবং আইওটি ব্যবহার’ বিষয়ক এক সেমিনার।
বাংলাদেশের কৃষিকাজে আরো নতুনত্ব এবং স্মার্ট প্রযুক্তি নিয়ে আলোচনাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রযুক্তিগত ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো কিভাবে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে কৃষিকাজকে এগিয়ে নেয়া যায় এবং দেশের আপামর কৃষক সমাজকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া যায় সে সম্পর্কেও আলোচনা এগিয়েছে। 
সেমিনারে স্বাগত বক্তব্যে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, “স্মার্ট বাংলাদেশ নির্মাণে সর্ব ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, বিশেষত: খাদ্য নিরাপত্তা একটি বৃহৎ ইস্যু। আজকের আয়োজন দেশের কৃষিতে আধুনিক প্রযুক্তি, এআই, আইওটি এবং রিমোট সেনসিং উৎপাদনশীলতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখবে। কৃষি ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং যৌথ গবেষণার দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করছে ইএটিএল বাংলাদেশ।” আয়োজনের সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড-এর চেয়ারম্যান ডঃ মোঃ আব্দুল করিম বলেন, "স্মার্ট বাংলাদেশের নির্মাণে খাদ্য নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। আমাদের ভূমির স্বল্পতা আছে, ফলে বিদ্যমান ভূমিতে অধিক উৎপাদন নিশ্চিত করাই কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য। বাংলাদেশের কৃষিতে এআই, আইওটি এবং ডেটা সায়েন্সের প্রয়োগ সময়ের দাবি। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির যে চ্যালেঞ্জ তা মোকাবেলা আজকের আয়োজন যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি।” একই সাথে স্যালফোরড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের পরিচালক ন্যান্সি ডোনা কুক বলেন, “খাদ্য নিরাপত্তা আজ বিশ্ববাসীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ এবং সে কারণে এটি সম্মিলিতভাবেই মোকাবেলা করতে হবে। বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক বিরূপতার মাঝেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষিতে আধুনিক প্রযুক্তি, এআই, আইওটি এবং ডেটা সায়েন্সের প্রয়োগ আবশিক হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে কৃষি ক্ষেত্রে সম্মিলিত নিবিড় গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল ব্যবহার করা জরুরি। বাংলাদেশের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।” বক্তব্য শেষে এআই ও আইওটি এবং আরএস প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্যালফোরড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ ফ্যাকাল্টির অধ্যাপক প্রফেসর মঁ সারে।
এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কৃষি এক্সটেনশন (ডিএই) মহাপরিচালক মিঃ বাদল চন্দ্র বিশ্বাস, স্যালফোরড বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এবং স্বাস্থ্য ও সমাজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর মারগারেট রো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪