আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০১:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০১:৩৩:১২ অপরাহ্ন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
চট্টগ্রাম, ৮ জুন : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সুত্রপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন চট্টগ্রাম নগরীর জামালখানস্থ  সিনিয়র'স ক্লাব মিলনায়তনে  এক সভা চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসভায় উদ্বোধক ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি  বড়ুয়া। চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক তাপস কুমার বড়ুয়ার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- কনফিডেন্স সিমেন্ট এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।  এতে আলোচ্যক ছিলেন- বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেল এর প্রেসিডেন্ট মিঃ সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রীতি বড়ুয়া, নাট্যজন অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মিঃ লিকসন চৌধুরী,  বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান মিঃ চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। আহবায়কের বক্তব্য রাখেন সুমন বড়ুয়া বাপ্পি, উদযাপন কমিটির সদস্য সুরমা চাকমা পূজা।
সুদত্ত বড়ুয়া ও নিশীথা চৌধুরী বড়ুয়া নিপার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, যুব পরিষদ এর ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক প্রকৌশলী লিটু বড়ুয়া,  প্রেসিডিয়াম সদস্য টিটু বড়ুয়া,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সজীব বড়ুয়া সাজু, অর্থ সম্পাদক সমীরণ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি কর আইনজীবী  বুলবুল বড়ুয়া,  উত্তম কুমার বড়ুয়া , তুষার বড়ুয়া,  সহ সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া পিপলু, অর্থ সম্পাদক প্রকৌশলী দিপক বড়ুয়া, শিমুল বড়ুয়া, যুবনেতা অভিজিৎ বড়ুয়া পাপেলসহ বিভিন্ন সংগঠনের ও যুব পরিষদ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। 
পরে অতিথিবৃন্দ সুত্রপাঠপ্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।  সভায় উদ্বোধক প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব ৬০ দশকের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে এ সংগঠনে কার্যক্রমে আমি অভিভূত। প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন- দেশ-সমাজে যখন হিংসা-দ্বেষ ও নানান অপ কর্মের ঊন্মাদনায় মত্ত ঠিক এসময়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ "পঞ্চশীলের আলোকে মানবিক জীবন গঠন"  শিক্ষায় সভা-সেমিনার আয়োজন করে মানবোন্নয়নে কাজ করার মহাযজ্ঞে মেতে উঠেছে, যা সত্যিই প্রশংসার দাবী রাখে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন