আমেরিকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা

‘আমের রাজ‍্য’ দখলে নিতে চান ব্যারিস্টার সুমন 

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০১:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০১:৩৫:০৯ অপরাহ্ন
‘আমের রাজ‍্য’ দখলে নিতে চান ব্যারিস্টার সুমন 
মাধবপুর (হবিগঞ্জ) ৮ জুন : হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব‍্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাধবপুর চুনারুঘাটকে আমের রাজ‍্য বানাব। ইতোমধ্যে বগুড়া থেকে উন্নত জাতের এক লাখ আমের চারা এনেছি। 
তিনি বলেন, গাছ লাগানোর জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। তাই নিজের অর্থে আমের চারা বিতরণ  শুরু করেছি। পর্যায়ক্রমে আরও আমের চারা লাগানো হবে। এগুলো সঠিক পরিচর্চা করলে একদিন আমরা আমের রাজ্য রাজশাহী অঞ্চলকে ছাড়িয়ে যাব। শনিবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি  প্রযুক্তি মেলা ২০২৪ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, পরিবেশের  ভারসাম্য  রক্ষা করে এমন  গাছ লাগাতে হবে। তবে খেয়াল রাখতে হবে পরিবেশের ক্ষতি করে এমন গাছ লাগানো যাবে না। বিশেষ করে ইউকিলিপটাস গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।  ব্যারিস্টার সুমন  বলেন, যেখানে গাছ আছে সেখানেই মানুষ বাড়ি করে। আর যেখানে খালি জায়গা সেখানে গাছ লাগায় না। এ অভ‍্যাস পরিহার করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের সভাপতিত্বে  মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম ফয়সাল। 
সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলীর সঞ্চালনায়  অন্যদের মধ‍্যে বক্তব‍্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.  আব্দুস সাত্তার বেগ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, মুক্তিযোদ্বা সুকোমল রায়, সাবেক ভাইস চেয়ারম‍্যান শ্রীধাম দাশ গুপ্ত  মাবধবপুর প্রেসক্লাব সেক্রেটারি  সাব্বির হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব