আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

সিলেটে টিলা ধসে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, ঘটনাস্থলে সিসিক মেয়র

  • আপলোড সময় : ১০-০৬-২০২৪ ০৪:০৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৪ ০৪:০৩:৪১ পূর্বাহ্ন
সিলেটে টিলা ধসে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, ঘটনাস্থলে সিসিক মেয়র
সিলেট, ১০ জুন : সিলেট মহানগরীর ৩৫নং ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় টিলা ধসে একটি পরিবারের ৩ জন লোক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি কর্পোরেশনের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। তবে স্থানীয় কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম জানান, একই পরিবারে ৭ জনের মধ্যে চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তিনজন এখনো মাটিচাপা পড়ে আছে। মাটিচাপায় যারা আছেন তারা হলেন আগা করিম উদ্দিন(৩০) তার স্ত্রী সাম্মি রুজি বেগম(২৫) ও তানিম ২ বছর।
সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫ নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এই রিপোর্ট সকাল সাড়ে ১২টায় লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। সবশেষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল ১০ টায় তিনি ঘটনাস্থলে যান। পরিদর্শন কালে তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পুলিশ ও সিটি কর্পোরেশনের ৩০জন উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কাজ আরো জোরদার করা জন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। বর্ষাকলে টিলাধসের ঘটনা প্রায়ই ঘটে। তাই সকলকে সচেতন থাকতে হবে। 

এই সময়ে টিলার নিচে বা উপরে কাউকে না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন অপরিকল্পিত টিলাকাটার কারনে ধসের ঘটনা ঘটছে। তাই টিলা কাটা এবং টিলার আশেপাশে থাকা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আমি জেলা প্রশাসনের সাথে আলাপ করবো। বিষয়টি নিয়ে নগর ভবনে জরুরি একটি সভার আহ্বান করেছি এবং জনসচেনতা বৃদ্ধি করতে ঝঁকিপুর্ণ এলাকাগুলোতে মাইকিং করবে সিলেট সিটি কর্পোরেশন। 
জানা গেছে, চামেলীবাগ এলাকায় সোমবার সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের ৫জন মানুষ মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২জনকে উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে এলাকাবাসী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের উদ্ধার কর্মীরা তৎপরতা চালাচ্ছে।
এরআগে সোমবার সকাল ৯টায় যুক্তরাজ্য থেকে ফিরেই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমানবন্দর থেকে সরসরি মালনীছড়া বাজারে বজ্রপাতে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস