আমেরিকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার

ভারত বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ 

  • আপলোড সময় : ১০-০৬-২০২৪ ০২:০২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৪ ০২:০২:২৬ অপরাহ্ন
ভারত বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ 
সিলেট, ১০ জুন : বাংলা ভাষায় লিভার চর্চা আর লিভারের সর্বাধুনিক চিকিৎসাগুলো বাঙালী লিভার রোগীদের দোড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে  ভারত ও বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে  বাংলা লিভার ককাস (বালিকা) নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। রবিবার ( ৯ জুন) ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। 
বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালী লিভার বিশেষজ্ঞ, লিভার বিষয়ে আগ্রহী বাঙালী বিশেষজ্ঞ, লিভার বিষয়ে গবেষনায় আগ্রহী বাঙালী বিজ্ঞানী ও লিভার রোগ সম্বন্ধে সচেতনতা সৃস্টিতে আগ্রহী বাঙালী সমাজকর্মীদের একক, সমন্বিত প্লাটফর্মে কাজ করবে এ সংগঠনটি।
আগরতলার লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ প্রদীপ ভৌমিককে সভাপতি ও  জাপানের লিভার বিশেষজ্ঞ ডাঃ শেখ মোহাম্মদ ফজলে আকবরকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 
৫ সদস্য বিশিষ্ট কমিটিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কলকাতার লিভার বিশেষজ্ঞ ডাঃ সন্জয় ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল ও কার্যকরী সদস্য,  হেলাল উদ্দিন। 
এছাড়া বালিকার উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন, গুরগাওয়ের অধ্যাপক ডাঃ গুরদাস চৌধুরী,নয়া দিল্লীর অধ্যাপক ডাঃ প্রেমাশিষ করও কোলকাতার অধ্যাপক ডাঃ জ্যোতির্ময় পাল।
উল্লেখ্য বালিকা আয়েজিত ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সাফল্য কামনা করেন ও আশাবাদ ব্যক্ত করেন যে এই সম্মেলনটি বাঙালি লিভার বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভুমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন