আমেরিকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক

আটলান্টিক সিটিতে জমজমাট ঈদ বাজার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ০১:৫৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ০১:৫৩:২৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে জমজমাট ঈদ বাজার
আটলান্টিক সিটি, ১২ জুন : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল,মঙ্গলবার ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে অনুষ্ঠিত এই ‘ঈদ বাজার’-এ প্রবাসী বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাদের ষ্টলগুলোতে শাড়ী, সালোয়ার কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক-পরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলংকার, খেলনা ইত্যাদি বিক্রি হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মিসেস মমতাজ জানালেন, তার স্টলে মহিলাদের বিভিন্ন ডিজাইনের অলংকারের ভালোই বিকিকিনি হয়েছে।

ঈদ বাজারে আগত প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের ছেলেমেয়েরা জানান, এই ঈদ বাজার এ হাতের কাছে ঈদের প্রাক্কালে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকারাদি পেয়ে তারা যারপরনাই খুশি। “ঈদ বাজার’’ আয়োজনের জন্য তারা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ঈদ বাজারে আগত প্রবাসী   ওবায়দুললাহ চৌধুরী জানালেন, ‘বাড়ির কাছে আরশীনগর’ এ ঈদ বাজার হওয়ায় তাঁদেরকে আর কষ্ট করে ভিন রাজ্যে ছুটতে হবে না বলে তাঁরা যারপরনাই খুশি। এই মহতী উদ্যোগের জন্য তাঁরা আয়োজকদের সাধুবাদ জানান।
এই ‘ঈদ বাজার’ এর আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানালেন, প্রবাসী বাংলাদেশীদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ‘একটুকু ছোঁয়া’ দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। বিএএসজের ট্রাষ্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক জানালেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ‘ঈদ বাজার’-এ আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরো বড় পরিসর ও ব্যাপক আয়োজনে ‘ঈদ বাজার’ আয়োজনে তাদেরকে অনুপ্রেরণা যোগাবে।
আটলান্টিক সিটিসহ আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী এই ‘ঈদ বাজার’ এ কেনাকাটা করেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ বাজার’ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন

ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন