আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

আটলান্টিক সিটিতে বিএএসজের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ০১:৫৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ০১:৫৪:৩১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের দোয়া মাহফিল অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ১২ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩০মে, বৃহস্পতিবার  সন্ধ্যায় সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ কমিউনিটির যাঁরা  পবিত্র হজ্ব  পালন করতে গেছেন তাঁরা যাতে সুষ্ঠুভাবে ও  সুস্হ শরীরে হজ্ব  পালন শেষে নিরাপদে ফিরে আসতে পারেন সেই কামনায় এই  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো: মনিরুজ্জামান এর পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ , আবদুর  রফিক, মাওলানা আবুল কালাম,মাওলানা আবদুল হাই, মসজিদে আলহেরার খতিব মাওলানা আজিম উদ্দিন, জহিরুল ইসলাম বাবুল প্রমুখ। দোয়া মাহফিলে মসজিদ আলহেরার সভাপতি  ওবায়দুললাহ চৌধুরী বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলকে বাংলা ও ইংরেজি ভার্সনের  কোরআন শরীফ উপহার হিসাবে প্রদান করেন। 
দোয়া মাহফিলে আটলান্টিক সিটি ও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।নৈশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন