আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৩ ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৩ ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন
আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ
ঢাকা, ১৪ এপ্রিল : আজ পহেলা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিন। চৈত্র সংক্রান্তির মাধ্যমে গতকাল বিদায় নিয়েছে ১৪২৯ সন। বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হলো নতুন বছর। স্বাগত ১৪৩০। আজ জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করবে বাঙ্গালি জাতি। সকালে ভোরের প্রথম আলো রাঙ্গিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বিশ্ব জুড়ে থাকবে বাংলা ভাষা-ভাষীদের প্রাণের উৎসব বর্ষবরণের নানা আয়োজন। 
কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনার শুরু মোঘল সম্রাট আকবরের সময়ে। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসন ভিত্তি করে প্রবর্তন হয় নতুন এই বাংলা সন। ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এ সঙ্গে রাজনৈতিক ইতিহাসের সংযোগ ঘটেছে। পাকিস্তান শাসনামলে বাঙ্গালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরী হয় বর্ষবরণ অনুষ্ঠানের। আর ৬০ এর দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে। দেশ স্বাধীন হওয়ার পর বাঙ্গালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ১৮৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয় । বর্তমানে বাংলা নববর্ষ পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে, বাঙ্গালির প্রাণের উৎসবে। এ উৎসব বাঙ্গালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আজ বর্ষবরণের এ উৎসব আমেজে মুখরিত থাকবে বাংলার চারদিক। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙ্গালি মিলিত হবে তার সর্বজনীন এই অসাম্প্রদায়িক উৎসবে। দেশের পথে-ঘাটে, মাঠে-মেলায় অনুষ্ঠানে থাকবে কোটি মানুষের প্রাণের চাঞ্চল্য। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সবশ্রেণীর নাগরিক এ উৎসবে অংশ নেবে। বাঙ্গালি সংস্কৃতির উপর আঘাত, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এর মতো অপশক্তির অন্ধকার কাটিয়ে নতুন আলোয় আলোকিত করার প্রত্যয়ে শহর, গ্রামজুড়ে বসবে উৎসবের মেলা। সবাই একসুরে গেয়ে উঠবে এসো হে বৈশাখ, এসো এসো....।
হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ বাঙ্গালি হারিয়ে যাবে বাধভাঙ্গা উল্লাসে। উৎসব, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে যাবে বাংলার মাঠ-ঘাট-প্রান্তর। আজকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জরা গ্লানিকে মুছে ফেলে সকলে গেয়ে ওঠবে নতুন দিনের গান। বৈশাখী উৎসবের মধ্য দিয়ে যেন বাঙ্গালি তার শেকড় খুজে পায়। বছরের প্রথম দিনে আজ নতুন নতুন স্বপ্ন বুনবে বাংলার কৃষক। হালখাতা খুলবে ব্যবসায়ীরা। সারাদেশে একযোগে চলবে লোকজ ঐতিহ্যের নানা উৎসব অনুষ্ঠান। বসবে মেলা। শিশুরা তালপাতার সেপাই, টমটম গাড়ি, ঢোলক আর বাশি নিয়ে বাড়ি ফিরবে। ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে ঘরে ঘরে, বিভিন্ন রেষ্টুরেন্টে। সাদা আর লাল কম্বিনেশনের পাঞ্জাবি ফতুয়া পড়ে শিশু তরুণ যুবা ও মাঝ বয়সীরা ঘুরে বেড়াবে। কিশোরী তরুণী ও নারীকুল খোপায় ফুল পরে রকমারি সাজে সজ্জিত হয়ে শামিল হবে বর্ষবরণের অনাবিল আনন্দযজ্ঞে। ‘বাংলা নববর্ষ ১৪৩০’ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। ছায়ানট ভোরে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। হতাশা-গ্লানিময় অতীতকে ভুলে গিয়ে নতুনের পথে যাত্রা হোক শুভ। নববর্ষ সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ