আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

আ্যাসাল মিশিগান চ্যাপ্টারের কনভেনশন অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ০১:৫৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ০১:৫৭:৩৬ পূর্বাহ্ন
আ্যাসাল মিশিগান চ্যাপ্টারের কনভেনশন অনুষ্ঠিত 
ওয়ারেন, ১২ জুন : নানা আয়োজনের মধ্যে দিয়ে রোববার শেষ হলো দক্ষিন এশীয় সপ্তম দেশীয় লেবার সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার সংগঠন আ্যাসাল মিশিগান  চ্যাপ্টারের কনভেনশন অনুষ্ঠান। ওয়ারেন সিটির ইউনাইটেড অটো ওয়ার্কার্সরিজিওনাল-১১ এর প্যাভিলিয়নে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
 আ্যাসাল মিশিগানের সভাপতি সৈয়দ আলী রেজার সভাপতিত্বে যৌথভাবে সভা পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর রাব্বী আলম, সাধারন সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী, কার্যকরি সহ- সভাপতি মাহবুবে রাব্বী খান এবং পলিটিক্যাল সেক্রেটারী ইব্রাহিম আলজাহিম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ্যসালের কেন্দ্রীয় সভাপতি ম্যাফ মিসবাহ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস্যালের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম চৌধুরী ও কেন্দ্রীয় করসপোন্ডিং সেক্রেটারী জেড ম্যাটালন এবং মিশিগানের সিনেটর স্টেফেনী চ্যাং।


সভায় বক্তব্য রাখেন মিশিগান পি পি এ এন এর সভাপতি ডেবরা ক্রুসেট, ম্যাকম্ব কাউন্টি কৃষ্নাঙ্গ ককাস সভাপতি জ্যাকি ক্যালী, হ্যামট্রম্যাক সিটি ম্যানেজার ম্যাক্স গারবারিনো, ডেট্রয়েট স্টিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি এনাম মিয়া, হ্যামট্রম্যাক পুলিশ চিফ জামিল আত্তাহেরী, ওয়ারেন স্টার্লিং হাইটস ডেমোক্রাটিক ক্লাবের সভাপতি জর্জ চিপ্পো, মিশিগান ১০ম কংগ্রেস ডিষ্ট্রিক কংগ্রেস ডেমোক্রাটিক সভাপতি জোয়েল রুথারফোর্ড, ১৩তম কংগ্রেস ডেমোক্রটিক সহসভাপতি ক্যারোল উইভার, ওয়াইন স্টেট বিশ্ববিদ্যালয়ের কার্যকরী গভর্নর ডা. অনিল কুমার, ১০ম কংগ্রেস ডিষ্ট্রিক প্রার্থী ডায়ান ইয়াং, ১৩ তম কংগ্রেস ডিস্ট্রিক প্রার্থী ডেট্রয়েট কাউন্সিল ওয়োম্যান ম্যারী ওয়াটারস, ম্যাকম্ব কাউন্টি ১৬ তম জুডিশিয়াল ডিস্ট্রিক জাজ প্রার্থী সায়মা রেহমান খলিল, মিশিগান ৫৭ তম হাউজ অব রিপ্রেজেনটেটিভ প্রার্থী আয়েশা ফারুকী, ম্যাকোম্ব কাউন্টি ১২ ডিষ্ট্রিক প্রার্থী মাইকেল হাওয়ার্ড, ওয়ারেন সিটি কাউন্সিল ওম্যান ম্যালোডি ম্যাগী, হ্যামট্রম্যাক সিটি কাউন্সিলম্যান সাবেক মেয়র প্রোটিম মোহাম্মদ কামরুল হাসান, হ্যামট্রমিক কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, হ্যামট্রমিক সিটির সাবেক কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, কংগ্রেস ওম্যান এলিসা স্লটকিনের চিফ অব স্টাফ এ্যালি জনসন, মুসলিম ভয়েস ফর গ্লোবাল জাস্টিসের মিশিগান ডাইরেক্টর রেদওয়ান মালাস, ডিয়ারবর্ন হাইট্স সিটি এ্যাট্রনী রজার ফারিনা, ডেট্রয়েট ডেভলোপমেন্টের ডাইরেক্টর এ্যাট্রনী হাসান বাইদুন, ইউনাইটেড অটো ওযার্কাস ডেপুটি ডাইরেক্টর রে ম্যানসি প্রমুখ।
এছাড়া অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কনভেনার মোহাম্মদ সাবাবউদ্দীন, সহ সভাপতি মোঃ ফয়সাল আহমেদ চৌধুরী, ট্রেজারার অপ্রেস বডুয়া, ইউুথ কর্ডিনেটর ইমাদ আহম্মেদ চৌধুরী, কার্যকরী সদস্য তাওহিদ নেওয়াজ, আরিফ তুর্জ, আরফিন চৌধুরী, আজিজ চৌধুরী, মুন্নি রহমান প্রমুখ।
আ্যসালের পক্ষ থেকে বাংলা প্রেস ক্লাব মিশিগান, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজামান হেলাল, শাহনাজ নদী, আসমা আক্তার শান্তা, মোঃ আমজাদ হোসেন, ডাঃ অনিল কুমার, ম্যাফ মিসবাহ উদ্দীন, মোঃ আব্দুল করিম চৌধুরী এবং ডক্টর রাব্বী আলমকে বিশেষ ট্রিবিঊট প্রদান করা হয়। নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলনের পরিসমাপ্তি হয়।
আ্যাসাল মুলতো  শ্রম-ভিত্তিক সম্প্রদায় সংগঠন যা যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের জন্য তাদের বাণিজ্য, পেশা এবং কাজের স্থান নির্বিশেষে একটি স্বাধীন কণ্ঠস্বর প্রদান করে। আ্যাসাল প্রতিটি ধর্মীয় গোষ্ঠী, বিশ্বাস ভিত্তিক এবং সম্প্রদায়ের সংগঠনকে সম্মান করে এবং সর্বদা আসালের মূল লক্ষ্যকে সমর্থন করে এমন সকলের সাথে জোট গঠনের চেষ্টা করে। বর্তমানে আ্যাসাল যুক্তরাষ্ট্রের ১০টি ষ্টেটে ২২অধ্যায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা