আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

লাখাইয়ে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, আহত ১০ 

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৩ ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৩ ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন
লাখাইয়ে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, আহত ১০ 
ছবি : নিহত আব্দুল জলিল

লাখাই, ১৪ এপ্রিল : হবিগঞ্জের  লাখাইয়ে জমির ধান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে  ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল)  সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের মকসুদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর গ্রামের বর্তমান মেম্বার সবুজ মিয়ার সাথে সাবেক মেম্বার নোয়াজ আলীর দীর্ঘদিন যাবত জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সবুজ মেম্বারের লোকজন নোয়াজ আলীর জমিতে জোরপূর্বক ধান কাটতে গেলে, উভয় পক্ষের লোকজন সংঘর্ষে  জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল জলিল (৭০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ও উভয়পক্ষের ১০ জন লোক গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান,ব র্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর